আন্দোলিত

আন্দোলিত–বিণ. আলোড়িত, কম্পিত; উত্তেজিত। বি. আন্দোলন।

আন্দোলন

আন্দোলন [ āndōlana ] বি. ১. কম্পন; দোলন; আলোড়ন (গাছের পাতার আন্দোলন); ২. কোনো লক্ষ্য সিদ্ধির জন্য প্রচার, উত্তেজনা, সংঘবদ্ধ বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি। [সং. √ আন্দোলি + অন]। আন্দোলিত–বিণ. আলোড় িত, কম্পিত; উত্তেজিত।

আন্দু

আন্দু, আন্ধু [ āndu, āndhu ] বি. হাতির পা বাঁধার জন্য শিকল। [সং. অন্দু]।

আন্দাজি

আন্দাজি–বিণ. আনুমানিক; অনুমানের উপর নির্ভর করে বলা বা করা এমন (আন্দাজি কথা)।

আন্দাজ

আন্দাজ [ āndāja ] বি. অনুমান (তার বয়স সম্পর্কে আমার কোনো আন্দাজ নেই)। বিণ. ১. আনুমানিক (আন্দাজ দুই মাইল) ; ২. আনুমানিক পরিমাণের (এক কেজি আন্দাজ চিনি)। [ফা. অন্দাজ্]। আন্দাজি–বিণ. আনুমানিক; অনুমানের উপর নির্ভর করে বলা বা করা এমন (আন্দাজি কথা)।

আন্ত্র

আন্ত্র, আন্ত্রিক [ āntra, āntrika ] বিণ. অন্ত্রসম্বন্ধীয়, অন্ত্রঘটিত (আন্ত্রিক জ্বর, enteric fever)। [সং. অন্ত্র + অ, অক]।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক [ āntarjātika ] বিণ. সর্বজাতীয়, সকল জাতি বা রাষ্ট্রের মধ্যে বিদ্যমান (আন্তর্জাতিক খ্যাতি, আন্তর্জাতিক সম্পর্ক), international. [সং. অন্তর্ + জাতি + ইক]। আন্তর্জাতিকতাবাদ–বি. সর্বজাতীয়তার বোধ; সমস্ত জাতি বা রাষ্ট্রের মৈত্রী।