প্রি-বুক · ৩০% ছাড় হিমালয়ের রহস্য উপন্যাস আওরি (জাবেদ ভূঁইয়া) মাত্র ৳২৮০ — নন্দন প্রকাশনী প্রি-বুক করুন →
আ

আন্দাজ

আন্দাজ [ āndāja ] বি. অনুমান (তার বয়স সম্পর্কে আমার কোনো আন্দাজ নেই)।

বিণ.
১. আনুমানিক (আন্দাজ দুই মাইল) ;
২. আনুমানিক পরিমাণের (এক কেজি আন্দাজ চিনি)।

[ফা. অন্দাজ্]।

আন্দাজি–বিণ. আনুমানিক; অনুমানের উপর নির্ভর করে বলা বা করা এমন (আন্দাজি কথা)।