আপজাত্য

আপজাত্য [ āpa-jātya ] বি. জাতীয় বা কুলোচিত গুণের অভাব বা হানি; সদ্গুণের নাশ বা সদ্গুণ থেকে বিচ্যুতি, degeneracy. [সং. অপজাত + য]। বিপ. আভিজাত্য।

আপগা

আপগা [ āpagā ] বি. নদী। [সং. আপ + √ গম্ + অ + আ]।

আপখোরাকি

আপখোরাকি [ āpa-khōrāki ] বিণ. খোরাকি অর্থাত্ খাওয়ার খরচ নিজেকে জোগাড় করতে হয় এমন (তার আপখোরাকি বেতন তিনশো টাকা। [হি. আপ + ফা. খুরাক + বাং. ই]।)

আপক্ক

আপক্ক [ āpakka ] বিণ. ১. ঈষত্ পক্ক, আধসিদ্ধ; ২. ডাঁসা, আধপাকা। [সং. আ + পক্ক]।

আপকাওয়াস্তে

আপকাওয়াস্তে [ āpakā-ōỷāstē ] অব্য. ১. আপনার জন্য; ২. নিজের জন্য। বিণ. স্বার্থান্বেষী; তোষামোদকারী। [হি. আপ্কা ওয়াস্তে]।

আপ

আপ [ āpa ] বি. নিজে, আপনি (আপ ভালা তো জগত্ ভালা)। বিণ. নিজের, আপন (আপরুচি খানা)। [প্রাকৃ. আপ্পা; তু. হি. আপ্ (=আপনি, ইনি, উনি, তুমি)]।

আন্বীক্ষিকী

আন্বীক্ষিকী [ ānbīkşikī ] বি. ১. তর্কশাস্ত্র; ২. ন্যায়দর্শন। [সং. অন্বীক্ষা + ইক + ঈ]।

আন্বয়িক

আন্বয়িক [ ānbaỷika ] বিণ. (ব্যাক.) ১. অন্বয়সম্বন্ধীয়; ২. অন্বয়সংগত, অন্বয়ের দিক থেকে সংগত। [সং. অন্বয় + ইক]।

আন্ধার

আন্ধার [ āndhāra ] বি. বিণ. আঁধার, অন্ধকার। [সং. অন্ধকার]।