আপীড়িত

আপীড়িত–বিণ. অত্যন্ত পীড়িত; প্রগাঢ়ভাবে আলিঙ্গিত। বি. আপীড়ন।

আপীড়

আপীড় [ āpīḍ ] বি. পাগড়ি, শিরোভূষণ; মুকুট; মাথায় পরার মালা। [সং. আ + পীড়্‌ + অ]।

আপিস

আপিস [ āpisa ] অফিস-এর চলিত বিকৃত রূপ।

আপীল

আপীল–আপিল-এর বর্জিত রূপ।

আপিল

আপিল [ āpila ] (বর্জি.) আপীল–বি. উচ্চতর আদালতে কোনো মামলার পুনর্বিচারের জন্য আবেদন (আমি হাইকোর্টে আপিল করব)। [ইং appeal]

আপিঙ্গল

আপিঙ্গল [ āpińgala ] বিণ. ঈষত্ পিঙ্গল বা তাম্র বর্ণ; নীলাভ পীত বর্ণ। [বাং. আ + সং. পিঙ্গল]।

আপামরসাধারণ

আপামরসাধারণ, আপামরজনসাধারণ–বি. সমস্ত লোক, সর্বসাধারণ।

আপামর

আপামর [ āpāmara ] ক্রি-বিণ. ১. পামর বা নরাধমকেও বাদ না দিয়ে, পামর পর্যন্ত সকলে; ২. উচ্চ-নীচ নির্বিশেষে। [সং. আ + পামর]। আপামরসাধারণ, আপামরজনসাধারণ–বি. সমস্ত লোক, সর্বসাধারণ।  

আপান

আপান [ āpāna ] বি. মদের আড্ডা, মদের দোকান। [সং. আ + √পা + অন]।