আপোড়া

আপোড়া [ āpōḍā ] বিণ. ১. পোড়া বা পোড়ানো নয় এমন, অদগ্ধ; ২. কাঁচা; ৩. ঈষত্ গদ্ধ, আধপোড়া, অল্প পোড়া; ৪. শবদাহহীন, যেখানে শবদাহ হয় না এমন (‘আপোড়া পৃথিবী যদি তুমি কোথা কাশী)। [বাং. আ + পোড়া]।

আপেল

আপেল [ āpēla ] বি. গোলাপজাতীয় (rosaceous) পার্বত্য গাছের গোলাকার ফল বিশেষ। [ইং. apple]

আপেক্ষিকতত্ত্ব

আপেক্ষিকতত্ত্ব, আপেক্ষিকতাবাদ–গতিমাত্রই আপেক্ষিক এবং স্হান-কাল specific-time জড় বস্তুর চতুর্থ মাত্রা–এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বিজ্ঞানী আইনস্টাইনের বিখ্যাত মতবাদ যা মহাকর্ষ সম্পর্কে সমস্ত পুরোনো ধারণাকে ভুল প্রমাণিত করেছে।

আপেক্ষিক

আপেক্ষিক [ āpēkşika ] বিণ. ১. তুলনামূলক, অপেক্ষাকৃত; ২. পরস্পর নির্ভরশীল, সাপেক্ষ relative. [সং. অপেক্ষা + ইক]। বি. আপেক্ষিকতা। আপেক্ষিক গুরুত্ব–তুলনামূলক গুরুত্ব বা ওজন; (বিজ্ঞানে) কোনো বস্তুর পরিমাণের অনুপাত (সাধারণত ঘন ও তরল বস্তুর সঙ্গে জলের এবং বায়বীয় বস্তুর সঙ্গে বায়ুর), specific gravity. আপেক্ষিকতত্ত্ব, আপেক্ষিকতাবাদ–গতিমাত্রই আপেক্ষিক এবং স্হান-কাল specific-time জড় বস্তুর চতুর্থ মাত্রা–এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বিজ্ঞানী আইনস্টাইনের বিখ্যাত মতবাদ যা মহাকর্ষ সম্পর্কে সমস্ত পুরোনো ধারণাকে ভুল প্রমাণিত করেছে।

আপুনি

আপুনি [ āpuni ] আপনি-র বিকৃত রূপ।

আপীন

আপীন [ āpīna ] বি. ১. গবাদি পশুর স্তন বা পালান; ২. পালানের বাঁট। বিণ. সুপুষ্ট; স্ফীত। [সং. আ + √প্যায়্ + ত]।

আপীত

আপীত১ [ āpīta ] বিণ. ঈষত্ পীত বর্ণ, পীতাভ, হরিদ্রাভ। [বাং. আ + পীত ] আপীত২ [ āpīta ] বিণ. সম্যক পান করা হয়েছে এমন, ভালোভাবে পান করা হয়েছে এমন। [সং. আ + √ পা + ত]।

আপীড়ন

আপীড়ন [ āpīḍna ] বি. ১. রীতিমতো পীড়ন; নিপীড়ন; ২. গাঢ় আলিঙ্গন। [সং. আ + পীড়ন]। আপীড়িত–বিণ. অত্যন্ত পীড়িত; প্রগাঢ়ভাবে আলিঙ্গিত।