আন্তরীক্ষ

আন্তরীক্ষ, আন্তরিক্ষ [ āntarīkşa, āntarikşa ] বিণ. আকাশ সম্বন্ধীয়; অন্তরীক্ষ বা আকাশ থেকে আগত (আন্তরীক্ষ উত্পাত)। বি. ১. আকাশ; ২. মেঘ ও জল। [সং. অন্তরীক্ষ + অ]। বি. আন্তরীক্ষতা।

আন্তরিক

আন্তরিক [ āntarika ] বিণ. ১. অন্তরসম্পর্কিত, মনোগত, মানসিক (এটাই আমার আন্তরিক ইচ্ছা); ২. অকপট, অকৃত্রিম, হৃদ্য; ৩. অভ্যন্তরীণ, দেহান্তর্গত। [সং. অন্তর্ + ইক]। আন্তরিকতা–বি. অকপটতা, সারল্য; হৃদ্যতা।

আন্তর

আন্তর [ āntara ] বিণ. ১. অন্তর বা মনসংক্রান্ত, আন্তরিক, মনোগত; ২. অন্তর্গত। বি. তফাত, পার্থক্য, ব্যবধান। [সং. অন্তর + অ]।

আন্তঃপ্রাদেশিক

আন্তঃপ্রাদেশিক [ āntḥ-prādēśika ] বিণ. দুই বা ততোধিক প্রদেশব্যাপী বা প্রদেশসংক্রান্ত, interprovincial. [সং. অন্তর্ + প্রদেশ + ইক]।

আন্ডাবাচ্চা

আন্ডাবাচ্চা–বি. গর্ভস্হ ও ক্রোড়স্হ সন্তান; ছেলেপুলে।

আন্ডা

আন্ডা [ ānḍā ] বি. ডিম; অণ্ড। [হি. অন্ডা]। আন্ডাবাচ্চা–বি. গর্ভস্হ ও ক্রো়ড়স্হ সন্তান; ছেলেপুলে।