আ আন্ডিল আন্ডিল, (বর্জি.) আন্ডীল [ ānḍila, (barji.) ānḍīla ] বিণ. মহাধনশালী (আন্ডীল লোক)। বি. স্তূপ (টাকার আন্ডীল)। [সং. আন্ডীর]।
আ আনূপ আনূপ [ ānūpa ] বিণ. জলময়। বি. জল ভালোবাসে এমন জন্তু (যেমন মোষ, গণ্ডার প্রভৃতি)। [সং. অনূপ + অ]।
আ আনুষ্ঠানিক আনুষ্ঠানিক [ ānuşţhānika ] বিণ. ১. অনুষ্ঠানসম্বন্ধীয়; শাস্ত্রীয় রীতিসম্মত; ২. বিহিত অনুষ্ঠান অনুযায়ী (আনুষ্ঠানিক নির্বাচন)। [সং. অনুষ্ঠান + ইক]।
আ আনুষঙ্গিক আনুষঙ্গিক [ ānu-şańgika ] বিণ. ১. অন্য বিষয়ের সঙ্গে যুক্ত (আনুষঙ্গিক ব্যয়); ২. গৌণ; অপ্রধান। [সং. অনুষঙ্গ + ইক]।