আ আনুশাসনিক আনুশাসনিক [ ānu-śāsanika ] বিণ. অনুশাসনসংক্রান্ত। বি. মহাভারতের পর্ববিশেষ। [সং. অনুশাসন + ইক]।
আ আনুলোমিক আনুলোমিক [ ānu-lōmika ] বিণ. ১. অনুলোমভাবে ঘটে এমন, অনুকূল; ২. ক্রমিক, যথাক্রমিক, পরপর ঘটে এমন। [সং. অনুলোম + ইক]।
আ আনুমানিক আনুমানিক [ ānu-mānika ] বিণ. ১. অনুমানযোগ্য; অনুমানের দ্বারা বোঝা যায় বা স্হির করা যায় এমন; ২. সম্ভাব্য, আন্দাজি (আনুমানিক হিসাব)। [সং. অনুমান + ইক]।
আ আনুপূর্বিক আনুপূর্বিক [ ānu-pūrbika ] বিণ. পরম্পরা অনুযায়ী, ক্রম অনুযায়ী; প্রথম থেকে শেষ (আনুপূর্বিক বর্ণনা)। ক্রি. বিণ. যথাক্রমে, আরম্ভ থেকে। [সং. অনুপূর্ব + ইক]।
আ আনুপূর্ব আনুপূর্ব, আনুপূর্ব্য [ ānu.pūrba, ānu.pūrbya ] বি. অগ্রপশ্চাত্, পরপর ক্রম; পরম্পরা, যথাক্রম। [সং. অনুপূর্ব + অ, য]।