আনুপাতিক

আনুপাতিক [ ānu-pātika ] বিণ. অনুপাত অর্থাত্ সংগত অংশ অনুসারে বিবেচিত, proportional. [সং. অনুপাত + ইক]।

আনুপদিক

আনুপদিক [ ānu-padika ] বিণ. অনুসরণকারী, পিছনে আসে এমন; পশ্চাদ্গামী। [সং. অনুপদ + ইক]।

আনুনাসিক

আনুনাসিক [ ānu-nāsika ] বিণ. নাসিকার অর্থাত্ নাকের সাহায্যে উচ্চারিত (আনুনাসিক ধ্বনি)। [সং. অনুনাসা + ইক]।

আনুতোষিক

আনুতোষিক [ ānu-tōşika ] বি. ক্ষতিপূরণ হিসাবে বা সাহায্যরূপে প্রদত্ত বৃত্তি, gratuity (স.প.)। [সং. অনুতোষ + ইক]।

আনুগত্য

আনুগত্য [ ānu-gatya ] বি. ১. বশ্যতা, বাধ্যতা; ২. অনুসরণ; অনুবর্তন। [সং. অনুগত + য]। বিণ. অনুগত।

আনুকুল্য

আনুকুল্য [ ānu-kulya ] বি. ১. সহায়তা, পোষকতা (সরকারি আনুকূল্যে কাজটি সম্পন্ন হয়েছে); ২. অনুগ্রহ, উপকার। [সং. অনুকূল + য]। বিণ. অনুকূল।

আনীল

আনীল [ ānīla ] বিণ. ঈষত্ নীল, নীলাভ, light blue. [সং. আ + নীল]।

আনীত

আনীত [ ānīta ] বিণ. আনা হয়েছে এমন, নিয়ে আসা হয়েছে এমন (অঙ্গদ রাবণের সভায় আনীত হলেন)। [সং. আ + √ নী + ত]।

আনি

আনি [ āni ] বি. ১. আনা; এক আনা মূল্যের মুদ্রা; ২.  ১/১৬ অংশ (সম্পত্তির এক আনির মালিক)। বিণ. ষোড়শাংশ পরিমাণের (এক আনি অংশ)। [হি. অন্নী]।

আনারস

আনারস [ ānā-rasa ] বি. পুরু ও অমসৃণ খোসাযুক্ত এবং মিষ্টি শাঁসযুক্ত রসালো ফলবিশেষ, pineapple. [পো. ananas]।