আনার

আনার [ ānāra ] বি. ১. ডালিম; ২. বেদানা। [ফা. আনার]। আনারকলি–বি. কচি ডালিম।

আনায়

আনায় [ ānāỷa ] বি. ফাঁদ (‘আনায়-মাঝারে বাঘে পাইলে কি কভু’: মধু); জাল। [সং. আ + √ নী + অ]।

আনাড়ি

আনাড়ি, (বর্জি.) আনাড়ী [ ānāḍi, (barji.) ānāḍī ] বিণ. অপটু; অনভিজ্ঞ, অশিক্ষিত; মূর্খ, অজ্ঞ। [হি. অনাড়ী]।

আনাজ

আনাজ [ ānāja ] বি. সবজি, কাঁচা তরকারি। [প্রাকৃ. অন্নজ্জ; হি. অনাজ]। আনাজপত্র–বি. শাকসবজি।

আনাচকানাচ

আনাচকানাচ [ ānāc-kānāca ] বি. গলিঘুঁজি; আশপাশ; অস্হান-কুস্হান; জানা-অজানা সমস্ত প্রান্ত (ঘরের আনাচকানাচ সমস্ত জায়গাই খুঁজেছি)। [দেশি]।

আনাগোনা

আনাগোনা, আনাগনা [ ānā-gōnā, ānā-ganā ] বি. ১. আসা-যাওয়া; যাতায়াত; ২. (আল.) জন্ম-মৃত্যু; ৩. সঞ্চরণ (হৃদয়ে আনাগোনা)। [তু. হি. আনা-যানা]।