আনানো

আনানো [ ānānō ] ক্রি. আনয়ন করানো।  বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন। বিণ. অন্যের দ্বারা আনীত।

আনা

আনা১ [ ānā ] বি. (বর্ত. অপ্র.) এক টাকার ষোলো ভাগের এক ভাগ; ষোড়শ ভাগের এক ভাগ (আমি এই সম্পত্তির এক আনার মালিক)। বিণ. ষোড়শাংশ পরিমাণের (এক আনা বখরা)। [সং. আনক]। আনা২ [ ānā ] ক্রি. নিয়ে আসা। বি. আনয়ন (আনার জন্য যাচ্ছি)। বিণ. আনীত, নিয়ে আসা হয়েছে এমন (তোমার আনা বইটি)। [বাং. √ আন্ + আ]। আনানো–ক্রি. আনয়ন করানো।  বি. অন্যের দ্বারা আনার কাজ সম্পাদন। বিণ. অন্যের দ্বারা আনীত।

আনহি

আনহি [ ānahi ] ক্রি. বিণ. (অপ্র.) অন্যত্র; অন্যপ্রকারে। [< সং. অন্য]।

আনল

আনল [ ānala ] বি. অনল-এর বিকৃত রূপ (‘আনলে পুড়িয়া গেল’: জ্ঞান.)।

আনর্থ

আনর্থ, আনর্থ্য, আনর্থক্য [ ānartha, ānarthya, ānarthakya ] বি. অনর্থকতা, নিস্ফলতা, ব্যর্থতা। [সং. অনর্থ + অ, য; অনর্থক + য]।

আনর্ত

আনর্ত [ ānarta ] বি. ১. নৃত্যশালা; ২. রঙ্গালয়; ৩. যুদ্ধ। [সং. আ + √ নৃত্য + অ]।

আনয়ন

আনয়ন [ ānaỷana ] বি. নিয়ে আসা, আনা। [সং. আ + √ নী + অন]।

আনম্র

আনম্র [ ānamra ] বিণ. ঈষত্ নম্র বা নত, ঈষত্ নমনশীল (‘তোমার আনম্র শিরে আনন্দে আদরে’: রবীন্দ্র)। [সং. + আ + নম্র]।