ভয়

ভয় [ bhaẏa ] বি. বিপদের জন্য বা বিপদের সম্ভানায় যন্ত্রণাময় মানসিক প্রতিক্রিয়া; ভীতি, শঙ্কা। [সং. √ ভী + অ]। ভয় করা, ভয় খাওয়া ক্রি. বি. ভীত হওয়া। ভয় জন্মানো ক্রি. বি. ভয়ের সৃষ্টি হওয়া; ভীত করা। ভয়তরাসে বিণ. একটুতেই ভয় পায় এমন (ভয়তরাসে লোক)। ভয় ভাঙা ক্রি. বি. ভয় দূর করা বা হওয়া। ভয়ে কেঁচো – ভয়ে একেবারে জড়সড়।

ভয়ঙ্কর

ভয়ংকর, ভয়ঙ্কর [ bhaẏa-ṅkara, bhaẏaṅkara ] বিণ. ১. ভীতিজনক ভীষণ (ভয়ংকর দৃশ্য); ২. (কথ্য) অত্যন্ত, খুব (ভয়ংকর খিদে পেয়েছে)। [সং. ভয় + √ কৃ + অ। স্ত্রী. ভয়ংকরী।

ভয়ংকর

ভয়ংকর, ভয়ঙ্কর [ bhaẏa-ṅkara, bhaẏaṅkara ] বিণ. ১. ভীতিজনক ভীষণ (ভয়ংকর দৃশ্য); ২. (কথ্য) অত্যন্ত, খুব (ভয়ংকর খিদে পেয়েছে)। [সং. ভয় + √ কৃ + অ। স্ত্রী. ভয়ংকরী।

ভবিষ্যদ্বাণী

ভবিষ্যদ্বাণী বি. ভবিষ্যতে কী ঘটবে আগেই তা বলা (তাঁর ভবিষ্যদ্বাণী অনেকটাই মিলে গেছে)।

ভবিষ্যদ্বক্তা

ভবিষ্যদ্বক্তা বি. যে ব্যক্তি ভবিষ্যতে কী ঘটবে তা বলে দিতে পারে।

ভবিষ্যত

ভবিষ্যত্ [ bhabiṣyat ] বিণ. ভাবী, পরে ঘটবে এমন, আগামী (ভবিষ্যত্ প্রজন্ম, ভবিষ্যত্ কাল)। ☐ বি. ১. ভাবীকাল, পরবর্তী সময় (ভবিষ্যতের ভাবনা); ২. পরিণাম (তোমাদের ভবিষ্যত্ খুব খারাপ। [সং. √ ভূ + স্যতৃ]। ভবিষ্যদ্বক্তা বি. যে ব্যক্তি ভবিষ্যতে কী ঘটবে তা বলে দিতে পারে। ভবিষ্যদ্বাণী বি. ভবিষ্যতে কী ঘটবে আগেই তা বলা (তাঁর ভবিষ্যদ্বাণী অনেকটাই মিলে গেছে)।

ভক্ষ্যাভক্ষ্য

ভক্ষ্যাভক্ষ্য বি. খাদ্য ও অখাদ্য, খাওয়ার উপযুক্ত ও অনুপযুক্ত খাদ্য। ☐ বিণ. খাওয়ার যোগ্য ও অযোগ্য।