ভরণ্য

ভরণীয়, ভরণ্য, ভর্তব্য [ bharaṇīẏa, bharaṇya, bhartabya ] বিণ. প্রতিপাল্য; পূরণীয়।

ভরণীয়

ভরণীয়, ভরণ্য, ভর্তব্য [ bharaṇīẏa, bharaṇya, bhartabya ] বিণ. প্রতিপাল্য; পূরণীয়।

ভরণপোষণ

ভরণপোষণ বি. অন্নবস্ত্রাদি জুগিয়ে প্রতিপালন।

ভরণ

ভরণ [ bharaṇa ] বি. ১. ভরা, পূর্ণ বা ভরতি করা; ২. পালন করা, প্রতিপালন (ভরণ পোষণ); ৩. বেতন। [সং. √ ভৃ + অন]। ভরণপোষণ বি. অন্নবস্ত্রাদি জুগিয়ে প্রতিপালন।

ভয় ভাঙা

ভয় ভাঙা ক্রি. বি. ভয় দূর করা বা হওয়া।

ভয়তরাসে

ভয়তরাসে বিণ. একটুতেই ভয় পায় এমন (ভয়তরাসে লোক)।

ভয় করা

ভয় করা, ভয় খাওয়া ক্রি. বি. ভীত হওয়া।