ভক্ষ্য

ভক্ষণীয়, ভক্ষ্য বিণ. খাওয়া বা ভোজন করা উচিত্ এমন, ভোজ্য।

ভক্ষণীয়

ভক্ষণীয়, ভক্ষ্য বিণ. খাওয়া বা ভোজন করা উচিত্ এমন, ভোজ্য।

ভক্ষণ

ভক্ষণ বি. খাওয়া, ভোজন (একবেলা তণ্ডুল ভক্ষণ)।

ভক্ষক

ভক্ষক [ bhakṣaka ] বিণ. বি. যে ভক্ষণ করে বা খায় (যে রক্ষক, সে-ই ভক্ষক)। [সং. √ ভক্ষ + অক]। ভক্ষণ বি. খাওয়া, ভোজন (একবেলা তণ্ডুল ভক্ষণ)। ভক্ষণীয়, ভক্ষ্য বিণ. খাওয়া বা ভোজন করা উচিত্ এমন, ভোজ্য। ভক্ষিত বিণ. খাওয়া হয়েছে এমন। ভক্ষ্যাবশেষ বি. খাওয়ার পরে যা অবশিষ্ট থাকে। ভক্ষ্যাভক্ষ্য বি. খাদ্য ও অখাদ্য, খাওয়ার উপযুক্ত ও অনুপযুক্ত খাদ্য। ☐ বিণ. খাওয়ার যোগ্য ও অযোগ্য।

ভক্তিহীন

ভক্তিহীন বিণ. প্রাণে বা মনে ভক্তি নেই এমন (ভক্তিহীন পূজাকে ভণ্ডামি বলা যায়)।

ভক্তিরস

ভক্তিরস বি. (অল.) সাহিত্যের নবরসের অন্যতম।

ভক্তিযোগ

ভক্তিযোগ বি. ভক্তির দ্বারা ঈশ্বরের আরাধনা।

ভক্তিমূলক

ভক্তিমূলক বিণ. ভক্তিবিষয়ক, ভক্তিসম্পর্কিত (ভক্তিমূলক গ্রন্হ, ভক্তিমূলক আলোচনা)।

ভক্তিমান

ভক্তিমান (-মত্) বিণ. ভক্ত; ভক্তিযুক্ত (ভক্তিমান পূজারি)। স্ত্রী. ভক্তিমতী।