বিনিবর্তন
বিনিবর্তন [ bini-bartana ] বি. 1 পুনরায় আগমন বা গমন, প্রত্যাবর্তন, ফিরে আসা বা ফিরে যাওয়া; 2 বিরতি। [সং. বি + নি + √ বৃত্ + অন]; 3 ফেরানো। [সং. বি + নি + √ বৃত্ + ণিচ্ + অন]। বিনিবর্তিত বিণ. ফেরানো বা নিরস্ত করা হয়েছে এমন। বিনিবৃত্ত বিণ. ফিরেছে বা নিরস্ত হয়েছে এমন (বনবাস থেকে বিনিবৃত্ত)।
ব্র্যাণ্ডি
ব্র্যানডি, ব্র্যাণ্ডি [ bryānaḍi, bryāṇḍi ] বি. আঙুরের রস থেকে প্রস্তুত এবং বলকারক পানীয় হিসাবে ব্যবহৃত মদবিশেষ। [ইং. brandy]।