বিংশতি

  বিংশতি বি. বিণ. কুড়ি সংখ্যা বা তার পূরক।  

বিংশ

বিংশ [ biṃśa ] বিণ. কুড়ি সংখ্যার পূরক। [সং. বিংশতি + অ]। বিংশতি বি. বিণ. কুড়ি সংখ্যা বা তার পূরক। বিংশতিতম বিণ. কুড়ি সংখ্যার পূরক। স্ত্রী. বিংশতিতমী। বিংশ শতক, বিংশ শতাব্দ বি. 19০1 থেকে 2০০০ সাল পর্যন্ত (অন্য মত অনুসারে 21০০ পর্যন্ত) এক শত বত্সরকাল।

বিনিবর্তন

বিনিবর্তন [ bini-bartana ] বি. 1 পুনরায় আগমন বা গমন, প্রত্যাবর্তন, ফিরে আসা বা ফিরে যাওয়া; 2 বিরতি। [সং. বি + নি + √ বৃত্ + অন]; 3 ফেরানো। [সং. বি + নি + √ বৃত্ + ণিচ্ + অন]। বিনিবর্তিত বিণ. ফেরানো বা নিরস্ত করা হয়েছে এমন। বিনিবৃত্ত বিণ. ফিরেছে বা নিরস্ত হয়েছে এমন (বনবাস থেকে বিনিবৃত্ত)।

বিবরণ

বিবরণ১ [ bibaraṇa ] বিবর্ণ-এর কোমল রূপ। বিবরণ২ [ bibaraṇa ] বি. 1 বিবৃতি (ঘটনার পূর্ণ বিবরণ); 2 বর্ণনা, ব্যাখ্যান; 3 বৃত্তান্ত, কাহিনি। [সং. বি + √ বৃ + অন]। বিবরণী বি. (বাং.) বিবরণ-সংবলিত লিপি (সভার কার্যবিবরণী)। বিবরণীয় বিণ. বর্ণনা বা বিবৃত করার যোগ্য।

বিহান

বিহান১ [ bihāna ] বেয়ান-এর রূপভেদ। বিহান২ [ bihāna ] বি. (আঞ্চ.) প্রভাত, সকালবেলা (‘ওরে, বিহান হল, জাগো রে ভাই’: রবীন্দ্র)। [সং. বিভাত]।

বেদনহীন

বেদনহীন বিণ. যাতে বেদনা অনুভূত হয় না এমন।  

বেদনা

বেদনা বি. 1. ব্যথা, যন্ত্রনা। 2 মনস্তাপ, দুঃখ (‘আমার কী বেদনা সে কি জান’: রবীন্দ্র); 3 অনুভূতি।  

বেদন

বেদন [ bēdana ] বি. 1 বোধ, অনুভূতি (অবেদন, সংবেদন); 2 জ্ঞান, জ্ঞাপন (আবেদন, নিবেদন); 3 ব্যথা, বেদনা (‘বজ্রবেদনে জাগায়ো আমারে’: রবীন্দ্র); 4 বিবাহ; 5 ব্যথা, যন্ত্রণা (সারা গায়ে বেদনা হচ্ছে); বেদনা বি. 1. ব্যথা, যন্ত্রনা। 2 মনস্তাপ, দুঃখ (‘আমার কী বেদনা সে কি জান’: রবীন্দ্র); 3 অনুভূতি। বেদনার্ত বিণ. বেদনায় কাতর। বেদনহীন বিণ. যাতে বেদনা অনুভূত হয় না এমন। বেদনীয় বিণ. জ্ঞেয়; অবুভবনীয়।