ব্লক

ব্লক1 [ blaka1 ] বি. সংঘ, রাজনীতিক জোট। [ইং. bloc]। ব্লক2 [ blaka2 ] বি. প্রশাসনিক বিভাগ (ব্লেকের অফিসার)। [ইং. block]।

ব্র্যাণ্ডি

ব্র্যানডি, ব্র্যাণ্ডি [ bryānaḍi, bryāṇḍi ] বি. আঙুরের রস থেকে প্রস্তুত এবং বলকারক পানীয় হিসাবে ব্যবহৃত মদবিশেষ। [ইং. brandy]।

ব্র্যানডি

ব্র্যানডি, ব্র্যাণ্ডি [ bryānaḍi, bryāṇḍi ] বি. আঙুরের রস থেকে প্রস্তুত এবং বলকারক পানীয় হিসাবে ব্যবহৃত মদবিশেষ। [ইং. brandy]।

ব্রাকেট

ব্রাকেট [ brākēṭa ] বি 1 ঘরের দেওয়ালে সংলগ্ন তাকবিশেষ; 2 জামাকাপড় ঝুলিয়ে রাখার দেওয়াল-সংলগ্ন ছোটো আলনাবিশেষ; 3 বন্ধনী-চিহ্নবিশেষ। [ইং. bracket]।

ব্রঞ্জ

ব্রোঞ্জ, ব্রঞ্জ [ brōñja, brañja ] বি. তামা ও টিন মিশিয়ে প্রস্তুত বাদামি রঙের মিশ্র ধাতুবিশেষ। [ইং. bronze]।

ব্রোঞ্জ

ব্রোঞ্জ, ব্রঞ্জ [ brōñja, brañja ] বি. তামা ও টিন মিশিয়ে প্রস্তুত বাদামি রঙের মিশ্র ধাতুবিশেষ। [ইং. bronze]।

ব্রোকে়ড

ব্রোকে়ড [ brōkē়ḍa ] বি. বস্ত্রের উঁচু-উঁচু বুনটবিশেষ। [ইং. brocade]।

ব্রেসলেট

ব্রেসলেট [ brēsa-lēṭa ] বি. নারীর হাতের অলংকারবিশেষ। [ইং. bracelet]।

ব্রেকফাস্ট

ব্রেকফাস্ট [ brēka-phāsṭa ] বি. সকালের প্রথম খাবার, প্রাতরাশ। [ইং. breakfast]।

ব্রেক

ব্রেক [ brēka ] বি. গাড়ির গতি রোধ করার যন্ত্রবিশেষ (ব্রেক কষা) [ইং. brake]।