ব ব্রিটিশ ব্রিটিশ [ briṭiśa ] বিণ. গ্রেটব্রিটেনসম্বন্ধীয়, ইংরেজজাতিসম্বন্ধীয় (ব্রিটিশ শাসন)। ☐ বি. ব্রিটেনের অধিবাসী, ইংরেজ। [ইং. british]।
ব ব্রিচেস ব্রিচেস [ bricēsa ] বি. খাটো ঝুলের যে ট্রাউজার্স হাঁটু থেকে নীচের দিকে গায়ের সঙ্গে সেঁটে থাকে। [ইং. breeches]।
ব ব্রিগেড ব্রিগেড [ brigēḍa ] বি. সৈন্যদলের ভাগবিশেষ। [ইং. brigade]। ব্রিগেডিয়ার বি. ব্রিগেডের নেতা বা অধিনায়ক।
ব ব্রাহ্মী ব্রাহ্মী [ brāhmī ] বিণ. (স্ত্রী.) 1 ব্রহ্মসম্বন্ধীয়া; 2 ব্রহ্মজ্ঞা। ☐ বি. 1 ব্রহ্মার শক্তি; 2 মাতৃকাবিশেষ; 3 বাগ্দেবী; 4 ভাষা; 5 ভারতের প্রাচীন লিপিবিশেষ; 6 (ওষুধরূপে ব্যবহৃত) শাকবিশেষ। [সং. ব্রাহ্ম + ঈ]।