ব্রাহ্মিকা

ব্রাহ্মিকা [ brāhmikā ] বি. ব্রাহ্মনারী। [সং. ব্রাহ্ম + বাং. ইক]।

ব্রাহ্মণ্য

ব্রাহ্মণ্য বি. 1 ব্রাহ্মণত্ব; 2 ব্রাহ্মণদের ধর্ম; 3 ব্রাহ্মণসমাজ।

ব্রাহ্মণী

ব্রাহ্মণী স্ত্রী. ব্রাহ্মণ [ brāhmaṇa ] বি. 1 ব্রহ্মজ্ঞ ব্যক্তি; 2 দ্বিজশ্রেষ্ঠ বা বর্ণশ্রেষ্ঠ ব্যক্তি; 3 বিপ্র, বামুন; 4 পুরোহিত; 5 বেদের ‘মন্ত্র’-ব্যতিরিক্ত অংশ (ঐতরেয়-ব্রাহ্মণ)। [সং. ব্রহ্মন্ + অ]।

ব্রাহ্মণ

ব্রাহ্মণ [ brāhmaṇa ] বি. 1 ব্রহ্মজ্ঞ ব্যক্তি; 2 দ্বিজশ্রেষ্ঠ বা বর্ণশ্রেষ্ঠ ব্যক্তি; 3 বিপ্র, বামুন; 4 পুরোহিত; 5 বেদের ‘মন্ত্র’-ব্যতিরিক্ত অংশ (ঐতরেয়-ব্রাহ্মণ)। [সং. ব্রহ্মন্ + অ]। স্ত্রী. ব্রাহ্মণী। ব্রাহ্মণভোজন বি. ব্রাহ্মণকে নিমন্ত্রণপূর্বক খাওয়ানো। ব্রাহ্মণ্য বি. 1 ব্রাহ্মণত্ব; 2 ব্রাহ্মণদের ধর্ম; 3 ব্রাহ্মণসমাজ।

ব্রাহ্মমুহুর্ত

ব্রাহ্মমুহুর্ত বি. সূর্যোদয়ের অব্যবহিত পূর্ববর্তী দুই দণ্ডকাল; সূর্যোদয়ের পূর্বমূহূর্ত।

ব্রাহ্মবিবাহ

ব্রাহ্মবিবাহ বি. 1 বরকে আহ্বানপূর্বক যথাবিধি কন্যাদান; 2 ব্রাহ্মধর্মের নিয়মানুসারে বিবাহ।

ব্রাহ্মধর্ম

ব্রাহ্মধর্ম বি. রামমোহন রায়ের ভাবধারানুসারী একেশ্বরবাদী ধর্মবিশেষ।

ব্রাহ্ম

ব্রাহ্ম [ brāhma ] বিণ. 1 ব্রহ্মসম্বন্ধীয়; 2 ব্রহ্মজ্ঞানসম্পন্ন। ☐ বি. ব্রাহ্মধর্মাবলম্বী। [সং. ব্রহ্মন্ + অ]। ব্রাহ্মধর্ম বি. রামমোহন রায়ের ভাবধারানুসারী একেশ্বরবাদী ধর্মবিশেষ। ব্রাহ্মবিবাহ বি. 1 বরকে আহ্বানপূর্বক যথাবিধি কন্যাদান; 2 ব্রাহ্মধর্মের নিয়মানুসারে বিবাহ। ব্রাহ্মমুহুর্ত বি. সূর্যোদয়ের অব্যবহিত পূর্ববর্তী দুই দণ্ডকাল; সূর্যোদয়ের পূর্বমূহূর্ত। ব্রাহ্মসমাজ বি. ব্রাহ্মধর্মাবলম্বীদের সম্প্রদায়।