ব্রাশ

ব্রাশ [ brāśa ] বি. 1 দাঁত মাজার কাঠিবিশেষ; 2 দাড়িতে সাবান ঘষার বুরুশ; 3 জামাকাপড় ইত্যাদির ধুলোময়লা ঝেড়ে পরিষ্কার করার বুরুশ। [ইং. brush]।

ব্রাত্য

ব্রাত্য [ brātya ] বিণ. 1 পতিত; 2 ব্রতভ্রষ্ট; 3 যথাসময়ে উপনয়ন হয়নি এমন। [সং ব্রাত (=হীনজাতিসমূহ) + য]।

ব্রহ্মোপাসনা

ব্রহ্মোপাসনা [ brahmōpāsanā ] বি. ব্রহ্মের পূজা বা আরাধনা। [সং. ব্রহ্ম2 + উপাসনা]।

ব্রহ্মাত্তর

ব্রহ্মাত্তর [ brahmāttara ] বি. ব্রাহ্মণকে প্রদত্ত নিষ্কর জমি। [সং. ব্রহ্মত্র]। তু. দেবোত্তর।

ব্রহ্মাবর্ত

ব্রহ্মাবর্ত [ brahmābarta ] বি. কুরুক্ষেত্রের নিকটে এবং সরস্বতী নদীর পাশে অবস্হিত প্রাচীন দেশ। [সং. ব্রহ্ম + আবর্ত]।

ব্রহ্মারণ্য

ব্রহ্মারণ্য বি. বেদাধ্যয়নের জন্য প্রকৃষ্ট পৌরাণিক স্হান।

ব্রহ্মাণী

ব্রহ্মাণী বি. (স্ত্রী.) 1 ব্রহ্মার পত্নী; 2 ব্রহ্মার শক্তি।

ব্রহ্মা

ব্রহ্মা [ brahmā ] (-হ্মন্) বি. বিষ্ণু ও শিবের সমকক্ষ প্রধান দেবতা, সৃষ্টিকর্তা, চতুরানন, প্রজাপতি, লোকপিতামহ। [সং. √ বৃংহ্ + মন্]। ব্রহ্মাণী বি. (স্ত্রী.) 1 ব্রহ্মার পত্নী; 2 ব্রহ্মার শক্তি। ব্রহ্মাণ্ড বি. নিখিল বিশ্ব, মহাবিশ্ব। ব্রহ্মারণ্য বি. বেদাধ্যয়নের জন্য প্রকৃষ্ট পৌরাণিক স্হান। ব্রহ্মাস্ত্র বি. ব্রহ্মতেজোময় পৌরাণিক অস্ত্রবিশেষ।