ন নেপো নেপো [ nēpō ] বি. অনধিকারী ধূর্ত লোক; বাটপাড়। [দেশি]। যার ধন তার ধন নয় নেপোয় মারে দই — যারা পরিশ্রম করে তারা পরিশ্রমের ফল ভোগ করে না, চালাক লোকে ফাঁকি দিয়ে সে ফল ভোগ করে।
ন নেপথ্যে নেপথ্যে ক্রি-বিণ. 1 রঙ্গমঞ্চের অন্তরালে; 2 (আল.) আড়ালে, সাধারণের অগোচরে (নেপথ্যে অনেক ঘটনাই ঘটে গেছে)।
ন নেপথ্য নেপথ্য [ nēpathya ] বি. 1 রঙ্গালয়ের সাজঘর; 2 রঙ্গমঞ্চের অন্তরালবর্তী স্হান (নেপথ্য থেকে কণ্ঠস্বর ভেসে এল); 3 অন্তরাল, আড়াল (সংবাদের নেপথ্যে)। [সং. নেপথ + য]। নেপথ্যে ক্রি-বিণ. 1 রঙ্গমঞ্চের অন্তরালে; 2 (আল.) আড়ালে, সাধারণের অগোচরে (নেপথ্যে অনেক ঘটনাই ঘটে গেছে)।
ন নেত্র নেত্র [ nētra ] বি. চক্ষু, চোখ। [সং. √ নী + ত্র]। নেত্রগোচর বিণ. দৃষ্টিগোচর, দৃষ্টির পথে এসেছে বা নজরে এসেছে এমন। নেত্রচ্ছদ, নেত্রপল্লব বি. চোখের পাতা। নেত্রপাত বি. দৃষ্টিক্ষেপ, অবলোকন, দৃষ্টিপাত; দেখা। নেত্রমল বি. পিচুটি।