নওরোজ

নওরোজ [ nō-rōja ] বি. পারসিক মতে বছরের প্রথম দিন, পারস্যের নববর্ষ। [ফা. নওরোজ]।

নওজোয়ান

নওজোয়ান [ nō-jōẏāna ] বি. বিণ. ১. তরুণ সৈনিক; ২. যুবকবীর; ৩. নবযুবক (‘চলবে নওজোয়ান’: নজরুল)। [হি. নও < ফা. নও + ফা. জওয়ান্]।

নও

নও [ nō ] ক্রি. নহ, নহা ক্রিয়ার চলিত রূপের বর্তমান কালের মধ্যম পুরুষের রূপবিশেষ (তুমি সবল নও)। [নহা দ্র]।

নউই

নউই [ nui ] বি. মাসের নয় তারিখ। ☐ বিণ. (মাস সম্বন্ধে) নয় তারিখের (নউই চৈত্র)। [বাং. নয় + ই]।

নই তালিম

নই তালিম [ ni tālima ] বি. নতুন শিক্ষা। [হি. নঈ + আ. তালীম]।

নব কার্তিক

নব কার্তিক, লোহার কার্তিক, কেলে কার্তিক–বি. (বিদ্রূপে) অতি কৃষ্ণকায় ও কুত্সিত লোক। নবকার্তিক বি. 1 শিশু কার্তিকেয়; 2 শিশু কার্তিকের মতো সুন্দর ব্যক্তি; 3 (ব্যঙ্গে) খুব কালো এবং কুত্সিত লোক।

ন১–বাংলা বর্ণমালার বিংশ ব্যঞ্জনবর্ণ এবং দন্তমূলীয় নাসিক্য ন্-ধ্বনির লিখিত রূপ। ন২–বি. বিণ. ৯ সংখ্যা বা সংখ্যক, নয় (ন-দিন পরে ন-টা বাজে)। [বাং. নয় < সং. নবন্]। ন৩–বিণ.  ১. নতুন। ২. চতুর্থ বা সেজো-র পরবর্তী (ন-বউ, ন-মামা)। [হি. নও < সং. নব]। ন৪–অব্য. অভাব, বিরোধ বা নিষেধসূচক-স্বরাদি শব্দ পরে থাকলে অন্ হয়-ন + উচিত = অনুচিত; ব্যঞ্জনাদি শব্দ পরে থাকলে অ হয়-ন + ধর্ম=অধর্ম; আবার কখনো কখনো ন হয়-নগণ্য, নাতিদীর্ঘ। [সং. নঞ্]।