নিঃশত্রু

শত্রুহীন, নিঃশত্রু বিণ. 1 শত্রু নেই এমন; 2 সমস্ত শত্রুকে বিনাশ করা হয়েছে এমন।

নজর রাখা

চোখ রাখা, নজর রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি বা পাহারা দেওয়া।

নাম রাখা

নাম রাখা ক্রি. বি. 1 নাম দেওয়া (ছেলের কী নাম রাখলে?); 2 গৌরব বজায় রাখা (বাপের নাম রেখেছে)।

নিরাপদ ব্যবধান

নিরাপদ ব্যবধান বি. যতটা ব্যবধান থাকলে বিপদের আশঙ্কা থাকে না-তু. safe distance.

নাদা পেট

নাদা পেট বি. বিণ. ভুঁড়ি বা ভুঁড়িবিশিষ্ট।

নালি

পয়নালা, নালি বি. জলনিকাশের পথ, নর্দমা।

ন্যায়ত

ন্যায়ত, ন্যায়তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ধর্মত, সুবিচার অনুসারে।