নেতা
নেতা1 [ nētā1 ] (-তৃ) বি. 1 নায়ক, পরিচালক (দলের নেতা, দেশের নেতা); 2 পথপ্রদর্শক; 3 অগ্রণী; 4 প্রধান। [সং. √ নী + তৃ]। স্ত্রী. নেত্রী। নেতৃত্ব বি. নেতার পদ, কাজ বা গুণ। নেতা2 [ nētā2 ] ক্রি. নেতানো, নেতিয়ে পড়া। [বাং. তু. লতানো]। নেতানো ক্রি. 1 অবসন্ন বা দুর্বল হওয়া; 2 মিইয়ে যাওয়া, নরম হওয়া (মুড়ি নেতিয়ে গেছে)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে (নেতানো মুড়ি)।
নেড়াপোড়া
নেড়াপোড়া [ nēḍ়ā-pōḍ়ā ] বি. দোলের আগের দিন অনুষ্ঠিত আগুনের উত্সববিশেষ, চাঁচর। [বাং. নেড়া < সং. মেঢ়া (কৃষ্ণের হাতে নিহত দৈত্যবিশেষ) + পোড়া]।
ন্যাড়া
নেড়া, ন্যাড়া [ nēḍ়ā, nyāḍ়ā ] বিণ. 1 মাথা মুড়ানো হয়েছে এমন (নেড়া মাথা); 2 নিরাভরণ (নেড়া হাত); 3 পাতাহীন (নেড়া গাছ); 4 গাছ, পাতা, ঘাস কিছুই নেই এমন (নেড়া মাঠ); 5 সজ্জাহীন, অশোভনভাবে সজ্জাহীন (নেড়া নেড়া) দেখাচ্ছে)। ☐ বি. (ব্যঙ্গে) বৈষ্ণব বৈরাগী (নেড়ানে়ড়ির কাণ্ড)। [তু. নাড়িয়া (চর্যা.)]। স্ত্রী. নেড়ি।
নেড়া