নেহ

নেহ1 [ nēha1 ] ক্রি. (প্রা. বাং.) লও, নাও। [নেওয়া দ্র]। নেহ2 [ nēha2 ] বি. (প্রা. বাং.) লেহন, চাটা (‘নাসিকায় নেহ যেন দরশনে পান’: চৈ. ভা.)। [সং. লেহন]। নেহ3, নেহা [ nēha3, nēhā ] বি. (প্রা. বাং. ও ব্রজ.) স্নেহ, আদর। [সং. স্নেহ]।

নেশা

নেশা [ nēśā ] বি. 1 মাদক দ্রব্য (নেশা ধরেছে); 2 মাদক দ্রব্যের ব্যবহার (নেশা করা); 3 মাদক দ্রব্য ব্যবহারজনিত মত্ততা (নেশার ঘোর);4 প্রবল আসক্তি আকর্ষণ টান বা ঝোঁক (কাজের নেশা, গানের নেশা, খেলার নেশা); 5 মোহ, বিহ্বলতা (চোখের নেশা)। [আ. নেশা]।  নেশা করা ক্রি. বি. মাদক সেবন করা। নেশাখোর বি. মাদকসেবী।

নেয়াপাতি

নেয়াপাতি [ nēẏā-pāti ] বিণ. 1 নরম ও পাতলা শাঁসযুক্ত (নেয়াপাতি ডাব); 2 (কৌতু.) নরম ও গোলগাল (নেয়াপাতি ভুঁড়ি)। [সং. স্নেহ > নেহ + পাতিত > নেয়াপাতি (সুকুমার সেন)]।

নেয়ানো

নেয়া, নেয়ানো [ nēẏā, nēẏānō ] যথাক্রমে নেওয়া ও নেওয়ানো -র কথ্য রূপ।

নেয়া

নেয়া, নেয়ানো [ nēẏā, nēẏānō ] যথাক্রমে নেওয়া ও নেওয়ানো -র কথ্য রূপ।

নেমী

নেমি, নেমী [ nēmi, nēmī ] বি. চাকার বেষ্টন, পরিধি বা বেড়। [সং. √ নি + মি, মী]।

নেমি

নেমি, নেমী [ nēmi, nēmī ] বি. চাকার বেষ্টন, পরিধি বা বেড়। [সং. √ নি + মি, মী]।

নেমকহারাম

নেমক, নেমকহারাম [ nēmaka, nēmaka-hārāma ] যথাক্রমে নিমক ও নিমকহারাম এর রূপভেদ।