ন নোয়া নোয়া1 [ nōẏā1 ] বি. (লোহা -র আঞ্চ. রূপ) হিন্দু সধবা নারীর হাতে পরিধেয় লোহার বালাবিশেষ। নোয়া2, নোয়ানো [ nōẏā2, nōẏānō ] ক্রি. বি. নত করা, উপর থেকে নীচে টেনে আনা (মাথা নোয়াও, গুরুজনের সামনে মাথা নোয়ানো উচিত)। [বাং. √ নু (ণিজন্ত) < সং. + নম্]।
ন নোনা নোনা1 [ nōnā1 ] বি. আতাজাতীয় ফলবিশেষ। [পো. anona]। নোনা2 [ nōnā2 ] বিণ. লবণাক্ত (নোনা জল)। ☐ বি. মাটির যে লবণজাতীয় উপাদান প্রাচীর দেওয়াল প্রভৃতির উপর ফুটে ওঠে (দেওয়ালে নোনা লাগা)। [বাং. নুন + আ]।
ন নোংরা নোংরা [ nōṃrā ] বিণ. 1 ময়লা (নোংরা কাপড়, নোংরা বিছানা); 2 ঘৃণা (নোংরা অভ্যাস); 3 অশুচি; 4 অশ্লীল (নোংরা কথা)। ☐ বি. আবর্জনা, জঞ্জাল (নোংরা ফেলার জায়গা)। [বাং. তু. সং. ন্যঙ্গতা (=অশ্লীলতা)]। নোংরামি, নোংরামো বি. নোংরা ভাব বা আচরণ।
ন নৈবিদ্যি নৈবদ্য, (কথ্য) নৈবিদ্যি [ naibadya, (kathya) naibidyi ] বি. দেবতাকে যে সামগ্রী নিবেদন করা হয়। [সং. নিবেদ + য]।
ন নৈবদ্য নৈবদ্য, (কথ্য) নৈবিদ্যি [ naibadya, (kathya) naibidyi ] বি. দেবতাকে যে সামগ্রী নিবেদন করা হয়। [সং. নিবেদ + য]।
ন নৈদানিক নৈদান, নৈদানিক [ naidāna, naidānika ] বিণ. 1 নিদানসম্বন্ধীয়, উত্পত্তিসম্বন্ধীয়; 2 নিদানশাস্ত্রবিষয়ক। [সং. নিদান + অ, ইক]।
ন নৈদান নৈদান, নৈদানিক [ naidāna, naidānika ] বিণ. 1 নিদানসম্বন্ধীয়, উত্পত্তিসম্বন্ধীয়; 2 নিদানশাস্ত্রবিষয়ক। [সং. নিদান + অ, ইক]।