নিযোজ্য

নিযোজ্য বিণ. নিযুক্ত করার উপযুক্ত; প্রযোজ্য।

নিয়োজিত

নিয়োজিত বিণ. 1 নিযুক্ত; 2 প্রবর্তিত; 3 প্রযুক্ত; 4 বিনিয়োগ করা হয়েছে এমন (শিল্পে নিয়োজিত মূলধন)।

নিয়োজন

নিয়োজন বি. 1 কর্মে নিয়োগ; 2 প্রেরণ, প্রবর্তন; 3 প্রবৃত্ত বা ব্যাপৃত করা; 4 অধিকারদান।

নিয়োজক

নিয়োজক [ niẏōjaka ] বিণ. নিয়োগকর্তা, নিযোক্তা। [সং. নি + √ যুজ্ + অক]। নিয়োজন বি. 1 কর্মে নিয়োগ; 2 প্রেরণ, প্রবর্তন; 3 প্রবৃত্ত বা ব্যাপৃত করা; 4 অধিকারদান। নিয়োজয়িতা (তৃ.) বিণ. নিয়োজক, নিয়োগকর্তা। নিয়োজিত বিণ. 1 নিযুক্ত; 2 প্রবর্তিত; 3 প্রযুক্ত; 4 বিনিয়োগ করা হয়েছে এমন (শিল্পে নিয়োজিত মূলধন)। নিযোজ্য বিণ. নিযুক্ত করার উপযুক্ত; প্রযোজ্য।

নিয়োগপত্র

নিয়োগপত্র বি. কাজে বহাল করার নির্দেশপূর্ণ চিঠি, appointment letter. নিয়োগী (-গিন্) বিণ. নিযুক্ত বা আদিষ্ট হয়েছে এমন। ☐ বি. পদবিবিশেষ।

নিয়োগ

নিয়োগ [ niẏōga ] বি. 1 প্রেরণ, প্রবর্তন, নিয়োজন (দুষ্কর্মে নিয়োগ); 2 কাজের ভার দেওয়া; 3 প্রবৃত্ত বা ব্যাপৃত করা; 4 বহাল করা (নিয়োগপত্র); 5 প্রয়োগ, স্হাপন (মনোনিয়োগ); 6 বিনিয়োগ, টাকা ইত্যাদি খাটানো (ব্যাবসাতে টাকা নিয়োগ)। [সং. নি + √ যুজ্ + অ]। নিয়োগপত্র বি. কাজে বহাল করার নির্দেশপূর্ণ চিঠি, appointment letter. নিয়োগী (-গিন্) বিণ. নিযুক্ত বা আদিষ্ট হয়েছে এমন। ☐ বি. পদবিবিশেষ।

নিয়ামক

নিয়ামক [ niẏāmaka ] বিণ. 1 নিয়ন্ত্রণকারী (নিয়ামক আইন); 2 পরিচালক, controller (বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক); 3 নিয়মকর্তা; 4 (জ্যামি.) বক্রাদি অঙ্কনে ব্যবহার্য স্হির রেখা, directrix (বি. প.)। [সং. নি + √ যম্ + অক]।

নিয়মসেবা

নিয়মসেবা [ niẏama-sēbā ] বি. 1 দামোদরব্রত; 2 কৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে পালিত ব্রতবিশেষ, বিজয়া দশমীর পর একাদশী থেকে এক মাস বৈষ্ণব ভক্তেরা যা পালন করেন। [সং. নিয়ম + সেবা]।

নিয়মকানুন

নিয়মকানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)।