নিয়মতন্ত্র

নিয়মতন্ত্র বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা।

নিয়মতান্ত্রিক

নিয়মতান্ত্রিক বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)।

নিয়মন

নিয়মন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন।

নিয়মনিষ্ঠ

নিয়মনিষ্ঠ বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন।

নিয়মপূর্বক

নিয়মপূর্বক ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে।

নিয়মবিরুদ্ধ

নিয়মবিরুদ্ধ বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়।

নিয়মভঙ্গ

নিয়মভঙ্গ বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট সময়ের অবসান।

নিয়মমাফিক

নিয়মমাফিক বিণ. ক্রি-বিণ. নিয়ম অনুসারে, নিয়ম মেনে করা হচ্ছে এমন।

নিয়মাধীন

নিয়মাধীন বিণ. নির্দিষ্ট বিধি বা নির্দেশ পালনে বাধ্য এমন।