নিরগ্নি

নিরগ্নি [ niragni ] বিণ. যে বেদনির্দিষ্ট অনুষ্ঠান পালন করে না। [সং. নির্ + অগ্নি]।

নিরখা

নিরখা [ nirakhā ] ক্রি. (কাব্যে) নিরীক্ষণ করা, দেখা (‘নিরখিয়া প্রাণে নাহি সয়’: মধু.)। [সং. নির্ + √ ঈক্ষ্ + বাং. আ]।

নিরক্ষর

নিরক্ষর [ nirakṣara ] বিণ. অক্ষরজ্ঞানহীন, বর্ণপরিচয়হীন, সম্পূর্ণ অশিক্ষিত (নিরক্ষর লোককে সাক্ষর করা)। [সং. নির্ (নিঃ) + অক্ষর]। বি. নিরক্ষরতা।

নিরক্ষরেখা

নিরক্ষবলয়, নিরক্ষবৃত্ত, নিরক্ষরেখা বি. (ভূগো.) দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টনকারী কল্পিত বৃত্তাকার রেখা, ভূ-বিষুবরেখা, equator (বি. প.)।

নিরক্ষবৃত্ত

নিরক্ষবলয়, নিরক্ষবৃত্ত, নিরক্ষরেখা বি. (ভূগো.) দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টনকারী কল্পিত বৃত্তাকার রেখা, ভূ-বিষুবরেখা, equator (বি. প.)।

নিরক্ষবলয়

নিরক্ষবলয়, নিরক্ষবৃত্ত, নিরক্ষরেখা বি. (ভূগো.) দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টনকারী কল্পিত বৃত্তাকার রেখা, ভূ-বিষুবরেখা, equator (বি. প.)।

নিরক্ষীয়

নিরক্ষীয় বিণ. নিরক্ষরেখার নিকটস্হ বা নিরক্ষরেখাসম্বন্ধীয়, equatorial (বি. প.)।

নিরক্ষ

নিরক্ষ [ nirakṣa ] বি. অক্ষোন্নতিশূন্য অঞ্চল বা দেশ যেখানে দিন ও রাত্রি সমান হয়। [সং. নির্ (নিঃ) + অক্ষ]। নিরক্ষবলয়, নিরক্ষবৃত্ত, নিরক্ষরেখা বি. (ভূগো.) দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টনকারী কল্পিত বৃত্তাকার রেখা, ভূ-বিষুবরেখা, equator (বি. প.)। নিরক্ষীয় বিণ. নিরক্ষরেখার নিকটস্হ বা নিরক্ষরেখাসম্বন্ধীয়, equatorial (বি. প.)।

নিরংশ

নিরংশ [ niraṃśa ] বি. (জ্যোতি.) 1 রাশির ভোগকালের প্রথম ও শেষ দিন; 2 সংক্রান্তি। ☐ বিণ. অংশভাগী নয় এমন। [সং. নির্ (নিঃ) + অংশ]।