নিরন্তর

নিরন্তর [ nirantara ] বিণ. 1 নিরবচ্ছিন্ন, অবিরাম (নিরন্তর প্রবাহ, নিরন্তর সংগ্রাম); 2 নিবিড়, নিশ্ছিদ্র। ☐ ক্রি-বিণ. সর্বদা, অবিরামভাবে, অনবরত (‘বহে নিরন্তর অনন্ত আনন্দধারা’: রবীন্দ্র)। [সং. নির্ + অন্তর]।

নিরন্ত

নিরন্ত [ niranta ] বিণ. যার অন্ত নেই, অন্তহীন (‘নিরন্ত কালোয় অন্ধ অরণ্যের মুঢ় গর্জন’: শ. ঘো.)। [সং. নির্ + অন্ত]।

নিরত্যয়

নিরত্যয় [ niratyaẏa ] বিণ. 1 অক্ষয়, অবিনাশী, অবিনশ্বর (নিরত্যয় আত্মা); 2 বাধাবিঘ্নহীন; 3 নির্দোষ। [সং. নির্ + অত্যয়]।

নিরতীত

নিরতীত [ niratīta ] বিণ. অতীত হয়ে যায়নি এমন (‘নিরতীত নৈরাজ্যের রূঢ় নিমন্ত্রণ’: সু.দ.)। [সং. নির্ + অতীত]।

নিরতিশয়

নিরতিশয় [ nirati-śaẏa ] বিণ. বিণ-বিণ. অত্যন্ত বেশি, অত্যধিক (নিরতিশয় ব্যস্ত, নিরতিশয় দুঃখিত)। [সং. নির্ + অতিশয়]।

নিরতা

নিরতা (কর্ম-নিরতা) স্ত্রী. নিরত।

নিরত

নিরত [ nirata ] বিণ. 1 ব্যাপৃত (পাঠে নিরত, কর্মে নিরত); 2 নিযুক্ত (এ কাজে আমিই তাকে নিরত করেছি); 3 অনুরক্ত; 4 নিবিষ্ট। [সং. নি + √ রম্ + ত]। স্ত্রী. নিরতা (কর্ম-নিরতা)।

নিরঞ্জনা

নিরঞ্জনা বিণ. (স্ত্রী.) নির্মলা, কলঙ্কহীনা। ☐ বি. (স্ত্রী.) পূর্ণিমা তিথি।

নিরঞ্জন

নিরঞ্জন [ nirañjana ] বিণ. কলঙ্কহীন, নির্মল। ☐ বি. 1 পরব্রহ্ম; 2 শিব; 3 শূন্যরূপ দেবতা; ধর্মঠাকুর; 4 (বাং.) প্রতিমাবিসর্জন। [সং. নির্ + অঞ্জন]। নিরঞ্জনা বিণ. (স্ত্রী.) নির্মলা, কলঙ্কহীনা। ☐ বি. (স্ত্রী.) পূর্ণিমা তিথি।

নিরঙ্কুশ

নিরঙ্কুশ [ niraṅkuśa ] বিণ. 1 অঙ্কুশতুল্য বাধা থেকে মুক্ত; যাতে কোনো বাধা নেই, বাধানিষেধ থেকে মুক্ত (নিরঙ্কুশ সংখ্যাধিক্য); 2 বন্ধনহীন, অবাধ, স্বেচ্ছাচারী (নিরঙ্কুশ স্বৈরাচার, নিরঙ্কুশ রাজতন্ত্র)। [সং. নির্ + অঙ্কুশ]।