নিরবকাশ

নিরবকাশ [ niraba-kāśa ] বিণ. 1 অবকাশ বা অবসর নেই এমন (নিরবকাশ কর্মজীবন); 2 যাতে ব্যবধান বা শূন্যস্হান নেই, নিরবচ্ছিন্ন। [সং. নির্ + অবকাশ]। ☐ বি. উক্ত অর্থে।

নিরপেক্ষ

নিরপেক্ষ [ nirapēkṣa ] বিণ. 1 পক্ষপাতহীন (নিরপেক্ষ বিচার); 2 স্বাধীন, অন্যের মুখাপেক্ষী নয় এমন (দলনিরপেক্ষ); 3 উদাসীন (ভোগবাসনায় নিরপেক্ষ); 4 প্রয়োজনরহিত, প্রয়োজন নেই এমন; 5 (দর্শ.) শর্তাদারি অধীন নয় এমন, অনন্যসম্বন্ধ, সম্বন্ধাতীত, categorical (বি. প.)। [সং. নির্ + অপেক্ষা]। বি. নিরপেক্ষতা।

নিরপরাধিনী

নিরপরাধা, (বাং.) নিরপরাধিনী বিণ. স্ত্রী. নিরপরাধ, (বাং.) নিরপরাধী ।

নিরপরাধা

নিরপরাধা, (বাং.) নিরপরাধিনী বিণ. স্ত্রী. নিরপরাধ, (বাং.) নিরপরাধী ।

নিরপরাধী

নিরপরাধ, (বাং.) নিরপরাধী [ niraparādha, (bā.) nniraparādhī ] বিণ. অপরাধ করেনি এমন, অপরাধহীন, নির্দোষ। [সং. নির্ + অপরাধ]। বিণ. স্ত্রী. নিরপরাধা, (বাং.) নিরপরাধিনী।

নিরপরাধ

নিরপরাধ, (বাং.) নিরপরাধী [ niraparādha, (bā.) nniraparādhī ] বিণ. অপরাধ করেনি এমন, অপরাধহীন, নির্দোষ। [সং. নির্ + অপরাধ]। বিণ. স্ত্রী. নিরপরাধা, (বাং.) নিরপরাধিনী।

নিরপত্য

নিরপত্য [ nirapatya ] বিণ. নিঃসন্তান। [সং. নির্ + অপত্য]।

নিরন্ন

নিরন্ন [ niranna ] বিণ. 1 খাদ্যসংস্হানহীন, খাদ্যহীন; 2 অতি দরিদ্র (লক্ষ লক্ষ নিরন্ন মানুষের মিছিল)। [সং. নির্ + অন্ন]।

নিরন্তরাল

নিরন্তরাল [ nirantarāla ] বিণ. অন্তরালহীন, যাতে আড়াল নেই। [সং. নির্ + অন্তরাল]।