ন নিরালা নিরালা [ nirālā ] বিণ. নির্জন, নিভৃত (নিরালা গৃহকোণ)। ☐ বি. নির্জন স্হান, নিভৃত স্হান (নিরালায় বসে আলাপ করা)। [সং. নিরালয়]।
ন নিরামিষ নিরামিষ [ nirāmiṣa ] বিণ. আমিষ অর্থাত্ মাছ মাংস ডিম প্রভৃতি বর্জিত (নিরামিষ আহার)। ☐ বি. নিরামিষ খাবার (সে নিরামিষ খায়)। [সং. নির্ + আমিষ]। নিরামিষভোজী (-জিন্), নিরামিষাশী (-শিন্) বিণ. কেবল নিরামিষ খাদ্য আহার করে এমন।
ন নিরাময় নিরাময় [ nirāmaẏa ] বিণ. 1 নিরোগ, সুস্হ (সে এখন সম্পূর্ণ নিরাময় হয়েছে); 2 (বাং.) দূরীকৃত (রোগ নিরাময় করা)। ☐ বি. (বাং.) দূরীকরণ (রোগ নিরাময়ের জন্য)। [সং. নির্ + আময় (=রোগ)]।
ন নিরাভরণ নিরাভরণ [ nirābharaṇa ] বি. আভরণহীন, নিরলংকার (নিরাভরণ সৌন্দর্য)। [সং. নির্ + আভরণ]। স্ত্রী. নিরাভরণা।