নিরাহার

নিরাহার [ nirāhāra ] বি. অনাহার, উপবাস। ☐ বিণ. অনাহারী, উপবাসী। [সং. নির্ + আহার]।

নিরাসক্ত

নিরাসক্ত [ nirāsakta ] বিণ. অনাসক্ত, উদাসীন (নিরাসক্ত মন)। [সং. মতে ব্যাকরণসিদ্ধ নয়-নির্ + আসক্তি]। নিরাসক্তি বি. আসক্তিহীনতা।

নিরাশ্রয়

নিরাশ্রয় [ nirāśraẏa ] বিণ. 1 আশ্রয়হীন; গৃহহীন; 2 সহায়হীন। [সং. নির্ + আশ্রয়]। স্ত্রী. নিরাশ্রয়া।

নিরাশ্বাস

নিরাশ্বাস [ nirāśbāsa ] বিণ. আশ্বাসহীন; হতাশাগ্রস্ত। [সং. নির্ + আশ্বাস]।

নৈরাশ্য

নিরাশা, নৈরাশ্য বি. আশাহীনতা, হতাশা, ভরসাহীনতা (‘কাদে যারা নিরাশায়’)।

নিরাশা

নিরাশা, নৈরাশ্য বি. আশাহীনতা, হতাশা, ভরসাহীনতা (‘কাদে যারা নিরাশায়’)।

নিরাশ

নিরাশ [ nirāśa ] বিণ. আশাহীন, হতাশ (আমাকে নিরাশ করলে, এখনই নিরাশ হয়ো না)। [সং. নির্ + আশা]। নিরাশা, নৈরাশ্য বি. আশাহীনতা, হতাশা, ভরসাহীনতা (‘কাদে যারা নিরাশায়’)।

নিরালোক

নিরালোক [ nirālōka ] বিণ. আলোকহীন, অন্ধকার (নিরালোক রাত্রি, নিরালোক আকাশ)। [সং. নির্ + আলোক]।