নিরীক্ষ্যমাণ

নিরীক্ষ্যমাণ বিণ. নিরীক্ষিত হচ্ছে এমন, যা বা যাকে নিরীক্ষণ বা পর্যবেক্ষণ করা হচ্ছে এমন (নিরীক্ষ্যমাণ বিষয়)।

নিরীক্ষা

নিরীক্ষা বি. 1 বিশেষভাবে বা যত্নের সঙ্গে দেখা; 2 অন্বেষণ, জ্ঞানান্বেষণ।

নিরীক্ষণ

নিরীক্ষণ [ nirīkṣaṇa ] বি. যত্নসহকারে দেখা, বিশেষভাবে দেখা, মনোযেগের সঙ্গে দেখা; পর্যবেক্ষণ। [সং. নির্ + √ ঈক্ষ্ + অন]। নিরীক্ষমাণ বিণ. নিরীক্ষণ করছে এমন। নিরীক্ষা বি. 1 বিশেষভাবে বা যত্নের সঙ্গে দেখা; 2 অন্বেষণ, জ্ঞানান্বেষণ। নিরীক্ষিত বিণ. নিরীক্ষণ করা হয়েছে এমন। নিরীক্ষ্যমাণ বিণ. নিরীক্ষিত হচ্ছে এমন, যা বা যাকে নিরীক্ষণ বা পর্যবেক্ষণ করা হচ্ছে এমন (নিরীক্ষ্যমাণ বিষয়)।

নিরীক্ষক

নিরীক্ষক [ nirīkṣaka ] বিণ. বি. 1 নিরীক্ষণকারী, যে সযত্নে লক্ষ করে বা দর্শন করে, বিশেষভাবে দর্শনকারী; 2 আয়ব্যয়ের পরীক্ষক, auditor. (স. প.)। [সং. নির্ + √ ঈক্ষ্ + অক]।

নিরিবিলি

নিরিবিলি [ niribili ] বিণ. নিভৃত, নির্জন (নিরিবিলি জায়গায় বসেছে)। ☐ বি. নিভৃত স্হান, নির্জন জায়গা (নিরিবিলিতে বসে গল্প করা)। ☐ ক্রি-বিণ. নিভৃত স্হানে, একান্তে (দুজনে নিরিবিলি পরামর্শ করছে)। [সং. নিরাবিল]।

নিরিন্দ্রিয়

নিরিন্দ্রিয় [ nirindriẏa ] বিণ. ইন্দ্রিয়হীন, চক্ষু কর্ণ নাসিকা ইত্যাদি ইন্দ্রিয় নেই এমন। [সং. নির্ + ইন্দ্রিয়]।

নিরিখ

নিরিখ [ nirikha ] বি. 1 বাজারদর; 2 হার (এখনকার নিরিখে বিচার করলে ভুল হবে)। [ফা. নির্খ]।

নিরিক্ত

নিরিক্ত [ nirikta ] বিণ. সম্পূর্ণ রিক্ত (‘আমার নিরিক্ত মর্মে বিষাক্ত শেলের মতো বাজে’: সু. দ.)। [সং. নি + √ রিচ্ + ত। সংস্কৃতে এই শব্দ লভ্য নয়]।