নিরুৎসুক

নিরুৎসুক [ nirut-suka ] বিণ. 1 ঔত্সুক্যহীন, আগ্রহশূন্য, কৌতূহলহীন (নিরুত্সুক মন); 2 অত্যন্ত উত্সুক। [সং. নির্ + উত্সুক]।

নিরুৎসাহ

নিরুৎসাহ [ nirut-sāha ] বিণ. উত্সাহহীন, উদ্যম নেই এমন, হতাশ (হেরে গিয়ে নিরুত্সাহ হওয়া)। ☐ বি. উৎসাহের অভাব। [সং. নির্ + উত্সাহ]। নিরুৎসাহিতা বি. উৎসাহহীনতা; হতাশা।

নিরুচ্চার

নিরুচ্চার [ niruccāra ] বিণ. নির্বাক, বাক্যহারা (সেই তর্কে তিনি নিরুচ্চার রইলেন)। [সং. নির্ + উচ্চার]।

নিরুক্তি

নিরুক্তি [ nirukti ] বি. 1 নিশ্চয়োক্তি; 2 শব্দের ব্যুত্পত্তি প্রভৃতি নির্দেশ; 3 নির্বচন, সংজ্ঞার্থ, definition; 4 মীমাংসা, নির্ণয়; 5 নিরুক্ত গ্রন্হ। [সং. নির্ + উক্তি]।

নিরুক্ত

নিরুক্ত [ nirukta ] বি. যাস্কপ্রণীত বেদের দুরূহ শব্দসমূহের ব্যুত্পত্তি ও ব্যাখ্যাসংবলিত গ্রন্হবিশেষ। ☐ বিণ. 1 নিশ্চয়রূপে কথিত বা উক্ত; 2 মীমাংসিত; নির্ণীত। [সং. নির্ + উক্ত]।

নিরীহ

নিরীহ [ nirīha ] বিণ. 1 নির্বিরোধ, শান্তশিষ্ট কারও ক্ষতি করে না এমন, গোবেচারা; 2 নিশ্চেষ্ট; 3 নিস্পৃহ। [সং. নির্ + ঈহা (চেষ্টা, ইচ্ছা)]।

নিরীশ্বরবাদ

নিরীশ্বরবাদ বি. ঈশ্বর নেই-এই দার্শনিক মত, নাস্তিক্যবাদ, atheism (বি. প.)।

নিরীশ্বর

নিরীশ্বর [ nirīśbara ] বিণ. 1 ঈশ্বরহীন; 2 ঈশ্বরের অস্তিত্ব অস্বীকারকারী, নাস্তিক; 3 ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে অস্বীকৃতিপূর্ণ (নিরীশ্বর মত)। [সং. নির্ + ঈশ্বর]। নিরীশ্বরবাদ বি. ঈশ্বর নেই-এই দার্শনিক মত, নাস্তিক্যবাদ, atheism (বি. প.)। নিরীশ্বরবাদী (-দিন্) বিণ. বি. নাস্তিক।