নিরুপদ্রপ

নিরুপদ্রপ [ nirupadrapa ] বিণ. উত্পাতহীন, নিরাপদ (নিরুপদ্রব জীবন সকলেরই কাম্য)। ☐ বি. বিপদহীনতা (নিরুপদ্রবে দিন কেটে গেল)। [সং. নির্ + উপদ্রব]।

নিরুদ্যম

নিরুদ্যম [ nirudyama ] বিণ. উদ্যমহীন, চেষ্টাহীন, নিশ্চেষ্ট। [সং. নির্ + উদ্যম]।

নিরুদ্বেগ

নিরুদ্বেগ [ nirudbēga ] বিণ. উদ্বেগহীন, শান্ত। ☐ বি. উদ্বেগহীনতা। [সং. নির্ + উদ্বেগ]।

নিরুদ্বিগ্ন

নিরুদ্বিগ্ন [ nirudbigna ] (অশু. কিন্তু প্রচ.) বিণ. উদ্বেগহীন, শান্ত (নিরুদ্বিগ্ন মন)। [সং. নিরুদ্বেগ]।

নিরুদ্ধ

নিরুদ্ধ [ niruddha ] বিণ. 1 অবরুদ্ধ, আবদ্ধ (নিরুদ্ধ নিশ্বাস); 2 বাধাপ্রাপ্ত (বাষ্পনিরুদ্ধ কণ্ঠ)। [সং. নি + √ রুধ্ + ত]।

নিরুদ্দেশ

নিরুদ্দেশ [ niruddēśa ] বিণ. 1 লক্ষ্যহীন, উদ্দেশহীন (নিরুদ্দেশ যাত্রা); 2 নিখোঁজ (ছেলাটি নিরুদ্দেশ হয়ে গেছে)। ☐ বি. যে স্হানের সন্ধান জানা নেই (নিরুদ্দেশের সন্ধানে যাওয়া)। [সং. নির্ + উদ্দেশ]।

নিরুদ্দিষ্ট

নিরুদ্দিষ্ট [ niruddiṣṭa ] বিণ. নিখোঁজ, যার খোঁজ বা উদ্দেশ পাওয়া যায় না (নিরুদ্দিষ্ট ব্যক্তির প্রতি পত্র)। [সং. মতে সিদ্ধ নয়-নির্ + উদ্দিষ্ট (?)]।

নিরুদক

নিরুদক [ nirudaka ] বিণ. জলশূন্য, জল নেই এমন। [সং. নির্ + উদক]।

নিরুত্তেজ

নিরুত্তেজ [ niruttēja ] বিণ. 1 উত্তেজনাহীন; 2 নিস্তেজ, নিষ্প্রাণ (নিরুত্তেজ কণ্ঠে আবৃত্তি করা)। [সং. নির্ + উত্তেজ]।

নিরুত্তর

নিরুত্তর [ niruttara ] বিণ. 1 উত্তরহীন, জবাবশূন্য; 2 নির্বাক, বাক্যহীন (‘অন্যে বাক্য কবে, কিন্তু তুমি রবে নিরুত্তর’: রামমোহন রায়); 3 প্রতিবাদ করে না এমন। [সং. নির্ + উত্তর]।