ন নিরাপৎসু নিরাপৎসু বি. যাকে বিপদ স্পর্শ করে না তাকে সম্বোধনসূচক; বাংলায় স্নেহভাজনকে চিঠি লেখার সময় কল্যাণ কামনাপূর্বক সম্বোধনবিশেষ।
ন নিরাপদ নিরাপদ [ nirāpada ] (-পদ্) বিণ. 1 বিপদহীন, নির্বিঘ্ন; 2 বিপদ্মুক্ত। [সং. নির্ + আপদ্]। নিরাপদে ক্রি-বিণ. নির্বিঘ্নে (নিরাপদে বাড়ি পৌঁছে গেছে)। নিরাপৎসু বি. যাকে বিপদ স্পর্শ করে না তাকে সম্বোধনসূচক; বাংলায় স্নেহভাজনকে চিঠি লেখার সময় কল্যাণ কামনাপূর্বক সম্বোধনবিশেষ।
ন নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদ — প্রত্যেক রাষ্ট্রের নিরাপত্তা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য গঠিত রাষ্ট্রসংঘের সংসদবিশেষ, Security Council.
ন নিরাপত্তা নিরাপত্তা [ nirāpattā ] বি. বিপদশূন্যতা, নিরুপদ্রব অবস্হা, নির্বিঘ্নতা। [সং. নিরাপদ্ + তা]। নিরাপত্তা পরিষদ — প্রত্যেক রাষ্ট্রের নিরাপত্তা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য গঠিত রাষ্ট্রসংঘের সংসদবিশেষ, Security Council.
ন নিরানব্বই নিরানব্বই, (কথ্য) নিরানব্বুই [ nirānabbi, (kathya) nirānabbui ] বি. বিণ. 99 সংখ্যা বা সংখ্যক। [সং. নবনবতি]।
ন নিরানন্দ নিরানন্দ [ nirānanda ] বিণ. 1 আনন্দহীন (নিরানন্দ জীবন); 2 দুঃখিত, দুঃখময়। ☐ (বাং.) বি. আনন্দহীনতা (নিরানন্দে জীবন কাটে); দুঃখ, বিষাদ। [সং. নির্ + আনন্দ]।