ন নির্বাচকমণ্ডল নির্বাচকমণ্ডল, নির্বাচকমণ্ডলী বি. নির্বাচনকারী ব্যক্তিবর্গ; নির্বাচনকেন্দ্রের ভোটাধিকারপ্রাপ্ত জনসমষ্টি, constituency (স. প.)।
ন নির্বাচক নির্বাচক [ nirbācaka ] বিণ. বি. নির্বাচনকারী; নির্বাচনে যোগ দিতে বা ভোট দিতে অধিকারী ব্যক্তি; elector, voter (স. প.)। [সং. নির্ + √ বচ্ + ণিচ্ + অক]। নির্বাচকমণ্ডল, নির্বাচকমণ্ডলী বি. নির্বাচনকারী ব্যক্তিবর্গ; নির্বাচনকেন্দ্রের ভোটাধিকারপ্রাপ্ত জনসমষ্টি, constituency (স. প.)।
ন নির্বস্তুক নির্বস্তুক [ nirbastuka ] বিণ. বস্তুসম্পর্কহীন, ভাবসর্বস্ব, বিমূর্ত, abstract. [সং. নির্ + বস্তু + ক]।
ন নির্বর্তন নির্বর্তন [ nirbartana ] বি. কোনো কাজের সমাপ্তি বা সম্পাদন, নিষ্পাদন। [সং. নির্ + √ বৃত্ + অন]।
ন নির্বপন নির্বপন [ nirbapana ] বি. পিতৃপুরুষের উদ্দেশে পিণ্ডদান। [সং. নির্ + √ বপ্ (উত্সর্গ করা) + অন]।
ন নির্বন্ধ নির্বন্ধ [ nirbandha ] বি. 1 বিধান, নিয়ম, ব্যবস্হা (বিধিনির্বন্ধ, দৈবের নির্বন্ধ); 2 একান্ত অনুরোধ, পীড়াপীড়ি, জিদ (সনির্বন্ধ অনুরোধ, নির্বন্ধাতিশয্য); 3 সংযোগ, ঘটনা। [সং. নির্ + √ বন্ধ্ + অ]।