নির্বচন

নির্বচন [ nirbacana ] বি. 1 বিশেষভাবে বা নিশ্চিতভাবে বলা; 2 শব্দের ব্যুত্পত্তিসহ ব্যাখ্যা; 3 নিরুক্তি, definition; 4 (গণি.) জ্যামিতির উপপাদ্যের সূত্রাকারে বিষয়নির্দেশ, enunciation (বি. প.)। ☐ বিণ. বচনহীন। [সং. নির্ + বচন]।

নির্বংশ

নির্বংশ [ nirbaṃśa ] বিণ. বংশ লোপ পেয়েছে এমন; সন্তানসন্ততি বিনষ্ট হয়েছে বা মারা গেছে এমন (নির্বংশ হওয়া)। [সং. নির্ + বংশ]।

নির্নিমেষ

নির্নিমেষ [ nirnimēṣa ] বিণ. পলকহীন, নিমেষহীন (নির্নিমেষ দৃষ্টি)। [সং. নির্ + নিমেষ]।

নির্নিমিখ

নির্নিমিখ [ nirnimikha ] বিণ. (কাব্যে.) পলকহীন, নিমেষহীন (নির্নিমিখ আঁখি, নির্নিমিখ দৃষ্টি)। ☐ ক্রি-বিণ. পলক না ফেলে, নিমেষহীনভাবে (‘সূর্যের পানে চাহিল নির্নিমিখ’: রবীন্দ্র)। [সং. নির্নিমেষ]।

নির্নিগড়

নির্নিগড় [ nirnigaḍ় ] বিণ. 1 নিগড়হীন, শিকল নেই এমন; 2 বাধাহীন, অবাধ (‘নির্নিগড় বিভীষিকা বিচরিছে গগনে গগনে’: সু. দ.)। [সং. নির্ + নিগড়]।

নির্ধূম

নির্ধূম [ nirdhūma ] বিণ. ধোঁয়াহীন, ধূমহীন। [সং. নির্ + ধূম]। বি. নির্ধূমতা।

নির্ধূত

নির্ধূত [ nirdhūta ] বিণ. 1 বিকম্পিত, বিধূত (নির্ধূত বৃক্ষশাখা); 2 বিদূরিত, বিতাড়িত, নাশিত (‘জ্ঞান-নির্ধূত কল্মষ’)। [সং. নির্ + √ ধূ + ত]।

নির্ধার্য

নির্ধার্য [ nirdhārya ] বিণ. নির্ধারণ করার যোগ্য নির্ধারণ করতে হবে এমন। [সং. নির্ + ধারি + য]।

নির্ধারিত

নির্ধারিত বিণ. নির্ধারণ করা অর্থাত্ নির্ণয় বা নিরূপণ বা স্হির করা হয়েছে এমন (নির্ধারিত কর্মসূচি অনুসারে কাজ করা, নির্ধারিত দিনের অনুষ্ঠান)।