নির্বাণোন্মুখ

নির্বাণোন্মুখ বিণ. নিভে যাচ্ছে এমন, নিবুনিবু, নির্বাপিতপ্রায়।

নির্বাণী

নির্বাণী বি. শৈব সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ।

নির্বাণ

নির্বাণ [ nirbāṇa ] বি. 1 নিভে যাওয়া (দীপনির্বাণ, নির্বাণোন্মুখ প্রদীপ); 2 বিলুপ্তি, বিলয়, অবসান; 3 বৌদ্ধমতে সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি, মোক্ষ (‘আত্মার নিশ্চিন্ত নির্বাণে’: বুদ্ধ); 4 পরম সুখ eternal bliss; 5 হাতির স্নান। ☐ বিণ. 1 নিভে গেছে এমন, নির্বাপিত (নির্বাণ দীপ); 2 মুক্ত, মোক্ষপ্রাপ্ত (নির্বাণ মুনি); 3 অস্তমিত (নির্বাণ সূর্য)। [সং. নির্ + √ বা + ত]। নির্বাণী বি. শৈব সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ। নির্বাণোন্মুখ বিণ. নিভে যাচ্ছে এমন, নিবুনিবু, নির্বাপিতপ্রায়।

নির্বাচ্য

নির্বাচ্য বিণ. 1 নির্বাচনের যোগ্য; 2 বলার যোগ্য; 3 ব্যাখ্যা করা উচিত এমন।

নির্বাচনী

নির্বাচনী বিণ. নির্বাচনসম্বন্ধীয় (নির্বাচনী বক্তৃতা)।

নির্বাচনক্ষেত্র

নির্বাচনকেন্দ্র, নির্বাচনক্ষেত্র বি. যে এলাকা থেকে কোনো প্রতিনিধি নির্বাচিত হয়, constituency (স. প.)।

নির্বাচনকেন্দ্র

নির্বাচনকেন্দ্র, নির্বাচনক্ষেত্র বি. যে এলাকা থেকে কোনো প্রতিনিধি নির্বাচিত হয়, constituency (স. প.)।

নির্বাচন

নির্বাচন [ nirbācana ] বি. 1 (অনেকের মধ্য থেকে) বেছে নেওয়া; 2 স্হিরীকরণ, নির্ধারণ (সভাপতিনির্বাচন, স্হাননির্বাচন); 3 ভোটার বা নির্বাচকমণ্ডলীর দ্বারা মনোনয়ন, election. [সং. নির্ + √ বাচি (√ বচ্ + ণিচ্) + অন]। নির্বাচনকেন্দ্র, নির্বাচনক্ষেত্র বি. যে এলাকা থেকে কোনো প্রতিনিধি নির্বাচিত হয়, constituency (স. প.)। নির্বাচিত বিণ. যাকে নির্বাচন করা হয়েছে, elected. নির্বাচনী বিণ. নির্বাচনসম্বন্ধীয় (নির্বাচনী বক্তৃতা)। নির্বাচ্য বিণ. 1 নির্বাচনের যোগ্য; 2 বলার যোগ্য; 3 ব্যাখ্যা করা উচিত এমন।

নির্বাচকমণ্ডলী

নির্বাচকমণ্ডল, নির্বাচকমণ্ডলী বি. নির্বাচনকারী ব্যক্তিবর্গ; নির্বাচনকেন্দ্রের ভোটাধিকারপ্রাপ্ত জনসমষ্টি, constituency (স. প.)।