নির্বাসন দেওয়া

নির্বাসন দেওয়া ক্রি. বি. স্বদেশ থেকে বহিষ্কার করা, শাস্তিস্বরূপ অন্য কোথাও চলে যেতে বাধ্য করা।

নির্বাসন

নির্বাসন [ nirbāsana ] বি. (অপরাধের শাস্তিস্বরূপ) স্বদেশ বা স্বগৃহ থেকে বহিষ্কার (নির্বাসনদণ্ড ভোগ করা)। [সং. নির্ + √ বাসি + অন]। নির্বাসন দেওয়া ক্রি. বি. স্বদেশ থেকে বহিষ্কার করা, শাস্তিস্বরূপ অন্য কোথাও চলে যেতে বাধ্য করা। নির্বাসিত বিণ. স্বদেশ বা স্বগৃহ থেকে বহিষ্কৃত। স্ত্রী. নির্বাসিতা।

নির্বারিত

নির্বারিত [ nirbārita ] বিণ. অবারিত, অবাধ (‘নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়’: রবীন্দ্র)। [সং. নির্ + বারিত]।

নির্বাপণ

নির্বাপণ [ nirbāpaṇa ] বি. 1 নিভিয়ে দেওয়া (অগ্নিনির্বাপণ); 2 দূরীকরণ (শোকনির্বাপণ); 3 শান্ত করা (জ্বালানির্বাপণ)। [সং. নির্ + √ বাপি + অন]। নির্বাপিত বিণ. নিভিয়ে দেওয়া হয়েছে এমন (নির্বাপিত দীপ)।

নির্বাপক

নির্বাপক [ nirbāpaka ] বিণ. নির্বাপণকারী, যে নেভায় (অগ্নিনির্বাপক)। [সং. নির্ + √ বাপি (√ বপ্ + ণিচ্) + অক]।

নির্বান্ধব

নির্বান্ধব [ nirbāndhaba ] বিণ. 1 বন্ধুহীন; 2 নিঃসঙ্গ; 3 নির্জন (নির্বান্ধব পুরী, নির্বান্ধব প্রান্তর)। [সং. নির্ + বান্ধব]।

নির্বাধ

নির্বাধ [ nirbādha ] বিণ. বাধাহীন, বাধানিষেধহীন (নির্বাধ গতি, নির্বাধ সঞ্চরণ)। [সং. নির্ + বাধা]। তু. সমার্থক অবাধ।

নির্বাদ

নির্বাদ [ nirbāda ] বিণ. নিন্দা, দুর্নাম, অপবাদ। [সং. নির্ + বাদ]।

নির্বাতক

নির্বাতক পাম্প বি. বায়ুহীন করার পাম্পযন্ত্রবিশেষ, exhaust pump.

নির্বাত

নির্বাত [ nirbāta ] বিণ. বায়ুহীন, নিবাত। [সং. নির্ + বাত]। নির্বাতক বিণ. বায়ুহীন করে এমন; বায়ু বার করে দেয় এমন (নির্বাতক পাম্প)। নির্বাতক পাম্প বি. বায়ুহীন করার পাম্পযন্ত্রবিশেষ, exhaust pump.