নির্বিঘ্ন

নির্বিঘ্ন [ nirbighna ] বিণ. বিঘ্নশূন্য, নিরুপদ্রব, নিরাপদ (নির্বিঘ্ন জীবন)। [সং. নির্ + বিঘ্ন]। বি. নির্বিঘ্নতা। নির্বিঘ্নে ক্রি-বিণ. নিরাপদে, নিরুপদ্রবে (নির্বিঘ্নে পৌঁছানো)।

নির্বিকার

নির্বিকার [ nirbikāra ] বিণ. 1 বিকারহীন, পরিবর্তনহীন; 2 মানসিক চাঞ্চল্যহীন, নির্লিপ্ত, উদাসীন (সুখে দুঃখে নির্বিকার)। [সং. নির্ + বিকার]।

নির্বিকল্প সমাধি

নির্বিকল্প সমাধি বি. জ্ঞাতৃজ্ঞেয়ত্বভেদশূন্য হয়ে অদ্বিতীয় পরব্রহ্মে একাগ্রচিত্তে অবস্হান; বাহ্যজ্ঞানশূন্য হয়ে ধ্যানমগ্নতা।

নির্বিকল্প

নির্বিকল্প [ nirbikalpa ] বিণ. 1 বিকল্পহীন; 2 অভ্রান্ত, নিঃসংশয়, নিশ্চিত; 3 জ্ঞাতৃজ্ঞেয়ত্বভেদহীন। ☐ বি. পূর্ণজ্ঞান। [সং. নির্ + বিকল্প]। নির্বিকল্প সমাধি বি. জ্ঞাতৃজ্ঞেয়ত্বভেদশূন্য হয়ে অদ্বিতীয় পরব্রহ্মে একাগ্রচিত্তে অবস্হান; বাহ্যজ্ঞানশূন্য হয়ে ধ্যানমগ্নতা।

নির্বাহী

নির্বাহক, নির্বাহী বিণ. নির্বাহকারী; কর্মসম্পাদক (নির্বাহী বাস্তুকার, executive engineer)।

নির্বাহক

নির্বাহক, নির্বাহী বিণ. নির্বাহকারী; কর্মসম্পাদক (নির্বাহী বাস্তুকার, executive engineer)।

নির্বাহিত

নির্বাহিত বিণ. নির্বাহ করা অর্থাত্ সম্পাদন বা সম্পন্ন করা হয়েছে এমন।

নির্বাহ

নির্বাহ [ nirbāha ] বি. 1 সম্পাদন, নিষ্পাদন (কার্যনির্বাহ); 2 চালানো (সংসারনির্বাহ, ব্যয়নির্বাহ); 3 নিষ্পত্তি, সমাপ্তি। [সং. নির্ + √ বহ্ + অ]। নির্বাহক, নির্বাহী বিণ. নির্বাহকারী; কর্মসম্পাদক (নির্বাহী বাস্তুকার, executive engineer)। নির্বাহিত বিণ. নির্বাহ করা অর্থাত্ সম্পাদন বা সম্পন্ন করা হয়েছে এমন।

নির্বাসিত

নির্বাসিত বিণ. স্বদেশ বা স্বগৃহ থেকে বহিষ্কৃত। স্ত্রী. নির্বাসিতা।