ন নির্বিবাদ নির্বিবাদ [ nirbibāda ] বিণ. বিবাদহীন, নির্বিরোধ, শান্তিপূর্ণ। [সং. নির্ + বিববাদ]। নির্বিবাদী বিণ. (বাংলামতে গঠিত) নির্বিরোধ, নিরীহ, ঝামেলা এড়িয়ে চলে এমন। নির্বিবাদে ক্রি-বিণ. বিবাদ না করে; শান্তিতে, নির্ঝঞ্ঝাটে।
ন নির্বিদার নির্বিদার [ nirbidāra ] বিণ. বিদারণ করা বা বিদীর্ণ করা যায় না এমন, অভেদ্য (‘বর্ম তব নির্বিদার’: রবীন্দ্র)। [সং. নির্ + বিদার (বিদারণ দ্র)]।
ন নির্বিণ্ণ নির্বিণ্ণ [ nirbiṇṇa ] বিণ. 1 নির্বেদযুক্ত, কোনো বিষয়ের প্রতি আসক্তি নেই এমন; 2 দুঃখিত, অনুতপ্ত। [সং. নির্ + √ বিদ্ + ত]।
ন নির্বিচার নির্বিচার [ nirbicāra ] বিণ. 1 বিচারহীন; 2 বিচার বা বিবেচনা করে না এমন; 3 বাছবিচার করে না এমন (নির্বিচার পক্ষপাত)। [সং. নির্ + বিচার]। নির্বিচারে ক্রি-বিণ. বাছবিচার না করে (নির্বিচারে সকলকে তিরস্কার করা)।