নির্ভর
নির্ভর [ nirbhara ] বি. 1 অবলম্বন, আশ্রয় (ঈশ্বরই পরম নির্ভর); 2 ভরসা, বিশ্বাস, আস্হা (অন্যের উপর নির্ভর, নির্ভরযোগ্য)। ☐ বিণ. 1 যার উপর ভরসা বা নির্ভর করতে হয় (কৃষিনির্ভর দেশ); 2 (বাংলায় বিরল) পরিপূর্ণ; 3 (বিরল) অধিক। [সং. নির্ + √ ভৃ + অ]। নির্ভর করা ক্রি. বি. ভরসা করা; আস্হা স্হাপন করা। নির্ভরতা বি. (বাং.) 1 বিশ্বাস, আস্হা; 2 পরমুখাপেক্ষিতা। নির্ভরযোগ্য বিণ. নির্ভর করা যায় বা আস্হা রাখা যায় এমন (নির্ভরযোগ্য লোক, নির্ভরযোগ্য সূত্র)। নির্ভরশীল বিণ. 1 আস্হা স্হাপন করেছে এমন; 2 অন্যের উপর নির্ভর, পরমুখাপেক্ষী। বি. নির্ভরশীলতা।
নির্ব্যূঢ়
নির্ব্যূঢ় [ nirbyūḍh় ] বিণ 1 সত্য বলে প্রমাণিত, নিশ্চিত; 2 অবাধ (নির্ব্যূঢ় অধিকার, নির্ব্যূঢ় ক্ষমতা)। [সং. নির্ + বি + ঊঢ় (√ বহ্ + ত)]।