নির্ভেজাল

নির্ভেজাল [ nirbhējāla ] বিণ. 1 ভেজালহীন; 2 খাঁটি, অবিমিশ্র (নির্ভেজাল মিথ্যে)। [সং. নির্ + বাং. ভেজাল]।

নির্ভুল

নির্ভুল [ nirbhula ] বিণ. 1 ভ্রমহীন, ভুলহীন; সঠিক; 2 ত্রুটিশূন্য। [সং. নির্ + বাং. ভুল]।

নির্ভীক

নির্ভীক [ nirbhīka ] বিণ. ভয় নেই এমন, ভয়হীন; সাহসী। [সং. নির্ + √ ভী + ক]। নির্ভীকতা বি. ভয়হীনতা; সাহসিকতা।

নির্ভাবনা

নির্ভাবনা [ nirbhābanā ] বিণ. নিশ্চিন্ত, মনে চিন্তাভাবনা নেই এমন। ☐ বি. ভাবনাহীনতা (‘নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজানিতের পথে’: রবীন্দ্র)। [সং. নির্ + ভাবনা]।

নির্ভরসা

নির্ভরসা [ nirbharasā ] বিণ. ভরসাহীন। [সং. নির্ + ভরসা]।

নির্ভরশীল

নির্ভরশীল বিণ. 1 আস্হা স্হাপন করেছে এমন; 2 অন্যের উপর নির্ভর, পরমুখাপেক্ষী। বি. নির্ভরশীলতা।

নির্ভরযোগ্য

নির্ভরযোগ্য বিণ. নির্ভর করা যায় বা আস্হা রাখা যায় এমন (নির্ভরযোগ্য লোক, নির্ভরযোগ্য সূত্র)।

নির্ভরতা

নির্ভরতা বি. (বাং.) 1 বিশ্বাস, আস্হা; 2 পরমুখাপেক্ষিতা।