ন নির্মলি নির্মলি [ nirmali ] বি. জলপরিষ্কারক ফল বা বীজবিশেষ, ফলবিশেষ যা দিয়ে জল নির্মল করা হয়। [হি. নির্মলী]।
ন নির্মল নির্মল [ nirmala ] বিণ. 1 ময়লাহীন, অমলিন; 2 স্বচ্ছ, পরিষ্কার (নির্মল জল); 3 বিশুদ্ধ (নির্মল বাতাস); 4 নিষ্পাপ, অকলঙ্ক (নির্মল চরিত্র)। [সং. নির্ + মল]। বি. নির্মলতা। স্ত্রী. নির্মলা।
ন নির্মম নির্মম [ nirmama ] বিণ. 1 মমতাহীন, নিষ্ঠুর, হৃদয়হীন; 2 আসক্তিহীন, কোনোকিছুই নিজের বলে ভাবে না এমন। [সং. নির্ + মম (আমার); নির্ + মমতা]। নির্মমতা বি. নিষ্ঠুরতা; হৃদয়হীনতা।
ন নির্মন্হন নির্মন্হন [ nirmanhana ] বি. 1 অত্যধিক মন্হন; 2 ভালোভাবে মন্হন; 3 নিংড়ানো (বস্ত্রনির্মন্হন)। [সং. নির্ + √ মন্হ্ + অন]।
ন নির্মঞ্ছন নির্মঞ্ছন [ nirmañchana ] বি. 1 দেবতার আরাধনা; 2 আরতি, নীরাজনা। [সং. নির্ + √ মনছ্ + অন]।
ন নির্মক্ষিক নির্মক্ষিক [ nirmakṣika ] বিণ. 1 মক্ষিকা বা মাছি নেই এমন; 2 মাছিটিও নেই এমন; 3 (আল.) জনপ্রাণী নেই এমন, নির্জন। [সং. নির্ + মক্ষিকা]।