নির্বৃত্ত

নির্বৃত্ত1 [ nirbṛtta1 ] বিণ. 1 সম্পাদিত, নিষ্পন্ন; 2 সুসম্পন্ন; 3 উত্পন্ন। [সং. নির্ + √ বৃত্ + ত]। নির্বৃত্তি বি. সম্পাদন, নিষ্পত্তি; উত্পাদন। নির্বৃত্ত2 [ nirbṛtta2 ] বিণ. বৃত্তিহীন, জীবিকাহীন। [সং. নির্ + বৃত্তি সমাসান্ত]।

নির্বৃত

নির্বৃত বিণ. 1 সুখী, সুখপূর্ণ, শান্তিময়; 2 স্বস্তিপূর্ণ; 3 মুক্ত; 4 মৃত।

নির্বৃতি

নির্বৃতি [ nirbṛti ] বি. 1 সুখ, শান্তি; 2 স্বস্তি; 3 মুক্তি; 4 মৃত্যু। [সং. নির্ + √ বৃ + তি]। নির্বৃত বিণ. 1 সুখী, সুখপূর্ণ, শান্তিময়; 2 স্বস্তিপূর্ণ; 3 মুক্ত; 4 মৃত।

নির্বুদ্ধি

নির্বুদ্ধি [ nirbuddhi ] বিণ. বুদ্ধিহীন, মূর্খ (‘নির্বুদ্ধি তাঁতির ছেলে দুর্বুদ্ধি গজাল’: ছড়া)। নির্বুদ্ধিতা বি. বোকামি।

নির্বীর্য

নির্বীর্য [ nirbīrya ] বিণ. পৌরুষহীন, বীর্যহীন; কাপুরুষ। [সং. নির্ + বীর্য]। বি. নির্বীর্যতা।

নির্বীরা

নির্বীরা বিণ. (স্ত্রী.) 1 বীরহীনা (নির্বীরা অযোধ্যা); 2 পতিপুত্রহীনা স্ত্রী, অবীরা।

নির্বীর

নির্বীর [ nirbīra ] বিণ. বীরশূন্য, বীরহীন। [সং. নির্ + বীর]। নির্বীরা বিণ. (স্ত্রী.) 1 বীরহীনা (নির্বীরা অযোধ্যা); 2 পতিপুত্রহীনা স্ত্রী, অবীরা।

নির্বীজিত

নির্বীজিত বিণ. নির্বীজন করা বা জীবাণুমুক্ত করা হয়েছে এমন (‘হাসপাতালের নির্বীজিত কামরা’: বুদ্ধ)।