নিষ্পাপ

নিষ্পাপ [ niṣpāpa ] বিণ. পাপশূন্য, পাপ যাকে স্পর্শ করেনি (নিষ্পাপ শিশু); 2 পবিত্র। [সং. নির্ + পাপ]। নিষ্পাপী (বাংলায় প্রচলিত) বিণ. নিষ্পাপ।

নিষ্পাদ্য

নিষ্পাদনীয়, নিষ্পাদ্য বিণ. নিষ্পাদনের বা সম্পাদনের যোগ্য।

নিষ্পাদনীয়

নিষ্পাদনীয়, নিষ্পাদ্য বিণ. নিষ্পাদনের বা সম্পাদনের যোগ্য।

নিষ্পাদন

নিষ্পাদন [ niṣpādana ] বি. সম্পাদন; 2 নিষ্পত্তি, নির্বাহ (কার্যনিষ্পাদনের জন্য)। [সং. নির্ + √ পদ্ + ণিচ্ + অন]। নিষ্পাদনীয়, নিষ্পাদ্য বিণ. নিষ্পাদনের বা সম্পাদনের যোগ্য। নিষ্পাদিত বিণ. নিষ্পাদন করা হয়েছে এমন।

নিষ্পাদক

নিষ্পাদক [ niṣpādaka ] বিণ. নিষ্পত্তিকারক; নির্বাহ বা সম্পাদন করে এমন (কার্যনিষ্পাদক)। [সং. নির্ + √ পদ্ + ণিচ্ + অক]।

নিষ্পন্ন

নিষ্পন্ন [ niṣpanna ] বিণ. 1 মীমাংসিত; 2 সিদ্ধ (সংস্কৃত নিয়মে নিষ্পন্ন); 3 সম্পাদিত, সমাপ্ত; 4 উত্পন্ন, জাত। [সং. নির্ + √ পদ্ + ত]।

নিষ্পত্র

নিষ্পত্র [ niṣpatra ] বিণ. (বৃক্ষ সম্বন্ধে) পত্রহীন (নিষ্পত্র বৃক্ষ)। [সং. নির্ + পত্র]।

নিষ্পত্তি

নিষ্পত্তি [ niṣpatti ] বি. 1 মীমাংসা (সমস্যার নিষ্পত্তি); 2 সিদ্ধি, সমাপ্তি (কার্যনিষ্পত্তি); 3 প্রয়োগ (বাঙ্নিষ্পত্তি); 4 (বাং.) মিটমাট, সমাধান (মোকদ্দমার নিষ্পত্তি)। [সং. নির্ + √ পদ্ + তি]।