নিষ্প্রভ

নিষ্প্রভ [ niṣprabha ] বিণ. 1 প্রভা নেই যার, দীপ্তিশূন্য, অনুজ্জ্বল; 2 নিরুত্তেজ, নিস্তেজ। [সং. নির্ + প্রভা]। বি. নিষ্প্রভতা।

নিষ্প্রবাহ

নিষ্প্রবাহ [ niṣprabāha ] বিণ. প্রবাহ বা স্রোত নেই এমন (নিষ্প্রবাহ নদী)। [সং. নির্ + প্রবাহ]।

নিষ্প্রদীপ

নিষ্প্রদীপ [ niṣpradīpa ] বিণ. 1 প্রদীপহীন, দীপালোক নেই এমন; 2 অন্ধকার। ☐ বি. আলোকহীন রাত্রি, blackout. [সং. নির্ + প্রদীপ]।

নিষ্প্রতিভ

নিষ্প্রতিভ [ niṣpratibha ] বিণ. 1 প্রতিভাহীন, উজ্জ্বলতাহীন; ম্লান; 2 জড়বত্ (তু. অপ্রতিভ। তু. বিপ. সপ্রতিভ)। [সং. নির্ + প্রতিভা]।

নিষ্পেষিত

নিষ্পেষিত বিণ. সম্পূর্ণ চূর্ণিত, পিষ্ট, মর্দিত (শত্রুকে নিষ্পেষিত করা)।

নিষ্পেষণ

নিষ্পেষ, নিষ্পেষণ [ niṣpēṣa, niṣpēṣaṇa ] বি. সম্পূর্ণরূপে চূর্ণন, পেষণ বা মর্দন; নিপীড়ন। [সং. নির্ + √ পিষ্ + অ, অন]। নিষ্পেষক বিণ. নিষ্পেষণকারী। নিষ্পেষিত বিণ. সম্পূর্ণ চূর্ণিত, পিষ্ট, মর্দিত (শত্রুকে নিষ্পেষিত করা)।

নিষ্পেষ

নিষ্পুণ্য

নিষ্পুণ্য [ niṣpuṇya ] বিণ. পুণ্যহীন; 2 অন্যায়, অনুচিত; 3 অসুন্দর (‘ক্লীবের নিষ্পুণ্য প্রত্যাখ্যান’: সু. দ.)। [সং. নির্ + পুণ্য]।

নিষ্পিষ্ট

নিষ্পিষ্ট [ niṣpiṣṭa ] বিণ. 1 অতিশয় পিষ্ট, চূর্ণিত (‘হাতুড়ি-নিষ্পিষ্ট ট্রট্স্কি’: সু.দ.); 2 দলিত, মর্দিত (অত্যাচারে নিষ্পিষ্ট মানুষ)। [সং. নির্ + √ পিষ্ + ত]।