নিষ্ণাত

নিষ্ণাত [ niṣṇāta ] বিণ. কুশল, নিপুণ, পটু; পারদর্শী (ব্যাকরণে নিষ্ণাত)। [সং. নি + √ স্না + ত]।

নিষ্ঠ্যূত

নিষ্ঠ্যূত [ niṣṭhyūta ] বিণ. 1 উদ্গীর্ণ; 2 মুখ থেকে নিঃসারিত; 3 থু থু করে ফেলা হয়েছে এমন। [সং. নি + √ ষ্ঠীব্ + ত]।

নিষ্ঠেব

নিষ্ঠেব [ niṣṭhēba ] নিষ্ঠীবন -এর বিরল রূপ।

নিষ্ঠুর

নিষ্ঠুর [ niṣṭhura ] বিণ. 1 নির্দয়, নির্মম; 2 কঠোর (নিষ্ঠুর বাস্তব)। [সং. নি + √ স্হা + উর]। বি. নিষ্ঠুরতা।

নিষ্ঠীব

নিষ্ঠীবন, নিষ্ঠীব [ niṣṭhībana, niṣṭhība ] বি. থুতু। [সং. নি + √ ষ্টীব্ + অন, অ]।

নিষ্ঠীবন

নিষ্ঠীবন, নিষ্ঠীব [ niṣṭhībana, niṣṭhība ] বি. থুতু। [সং. নি + √ ষ্টীব্ + অন, অ]।

নিষ্ঠিত

নিষ্ঠিত বিণ. নিষ্ঠা আছে এমন, নিষ্ঠাবান।

নিষ্ঠাবান

নিষ্ঠাবান, (বর্জি.) নিষ্ঠাবান্ (-বত্) বিণ. নিষ্ঠা আছে এমন।